AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিএসসি-র পদ পেয়ে কটাক্ষের মুখে দিগন্ত, মুখ খুললেন অভিনেতা

সম্প্রতি সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বইতেই একটা খবর নজরে এসেছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্যানেলের সম্মানসূচক পদে রয়েছেন বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ অভিনেতা দিগন্ত বাগচী । দুই দিন আগে এই নিয়োগের পর থেকে সমাজ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন দিগন্ত। নেটিজেনদের কেউ-কেউ প্রশ্ন তোলেন, কোন জাদুবলে দিগন্ত এই পদ পেলেন? এর সঙ্গেই নানা ধরনের কটাক্ষ দেখা যায় স্যোশাল মিডিয়ায়।

পিএসসি-র পদ পেয়ে কটাক্ষের মুখে দিগন্ত, মুখ খুললেন অভিনেতা
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 4:35 PM
Share

সম্প্রতি সমাজ মাধ্যমে সমালোচনার ঝড় বইতেই একটা খবর নজরে এসেছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্যানেলের সম্মানসূচক পদে রয়েছেন বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ অভিনেতা দিগন্ত বাগচী । দুই দিন আগে এই নিয়োগের পর থেকে সমাজ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হন দিগন্ত। নেটিজেনদের কেউ-কেউ প্রশ্ন তোলেন, কোন জাদুবলে দিগন্ত এই পদ পেলেন? এর সঙ্গেই নানা ধরনের কটাক্ষ দেখা যায় স্যোশাল মিডিয়ায়। লক্ষণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত অভিনেতা-অভিনেত্রীদেরই একজন দিগন্ত। সে কারণেও কেউ-কেউ কটাক্ষ করেছেন।

TV9 বাংলা যোগাযোগ করেছিল অভিনেতা দিগন্ত বাগচীর সঙ্গে। তিনি বললেন, “এই পোস্ট কোনও সাধারণ মানুষও  পেতে পারেন। এটি একটি সম্মানসূচক পদ। আমার আগে কিছু সাধারণ মানুষ বা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই পদে নিযুক্ত হয়েছিলেন। এতে সমস্যার কিছু নেই। যেমনভাবে সরকার থেকে বা রাজ্যপালের দপ্তর থেকে নাম আসে, তেমনভাবেই পদ পেয়েছি। আমি অবশ্য কোনও পোস্ট দেখিনি, কে কী কটাক্ষ করেছেন তাই নিয়ে। আমার কাছে এটা খুব সম্মানের একটা পদ, আর কিছুই নয়।”

এই পদে থাকলে কি বিপুল অঙ্কের পারিশ্রমিক পাওয়া যায়? দিগন্ত খোলসা করলেন, ”বিষয়টা একেবারেই সেরকম নয়। আমার ক্ষেত্রে তো নয়ই।” তা হলে কেন তিনি কটাক্ষের শিকার হচ্ছেন? ”হয়তো অভিনেতা বলেই কটাক্ষের মুখে পড়ছি। পরিচিত মুখদের কটাক্ষের মুখে পড়তে হয় অনেক সময়, যদিও তার পিছনে কোনও কারণ থাকে না।” প্রসঙ্গত দিগন্ত বহুদিন ধরেই বাংলা ধারাবাহিকে অভিনয় করেন। সঙ্গে আর্টিস্টস’ ফোরামের বিশেষ পদে রয়েছেন।  দিগন্তের মত, সমাজ মাধ্যমে নানা সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা চলতেই থাকে। সেসব দেখার সময় নেই তাঁর।