AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যাগ খুলতেই চমক! লিপস্টিক নয়, জানেন দীপিকার ব্যাগে কী থাকে?

এই ঘটনা নাকি তাঁর দিনটা আরও সুন্দর করে দিয়েছিল। কারণ, কাজের চাপের মাঝেও এই ছোট্ট জিনিসটাই মনে করিয়ে দেয়, বাড়িতে কেউ একজন আছে, যে অভিনেত্রীর জীবনের সবকিছু। গ্ল্যামার দুনিয়ার বাইরে দীপিকা একেবারেই এখন ঘরোয়া মা।

ব্যাগ খুলতেই চমক! লিপস্টিক নয়, জানেন দীপিকার ব্যাগে কী থাকে?
| Updated on: Feb 02, 2026 | 7:40 PM
Share

বলিউডের গ্ল্যামার কুইন মানেই দীপিকা পাড়ুকোন এটা আমরা সবাই জানি। কিন্তু এখন সেই দীপিকার জীবনে লিপস্টিক, পারফিউম আর স্ক্রিপ্টের থেকেও গুরুত্বপূর্ণ অন্য় কিছু। জানেন কি সেটা? মেয়ে দুয়া! আর তার প্রমাণ মিলল একেবারে মজার এক ঘটনায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই হেসে হেসে স্বীকার করেছেন, তিনি এখন মেয়েকে নিয়ে পুরোপুরি “অবসেসড”। এমনই অবস্থা যে শুটিংয়ে বেরোনোর সময়ও মেয়ের প্রতি পিছুটান থেকেই যায়। একদিন শুটিং সেটে নিজের ব্যাগ খুলে তিনি যা দেখেন, তাতে অবাক হওয়ার পাশাপাশি হেসে গড়াগড়ি খাওয়ার জোগাড় হয় অভিনেত্রীর। ব্যাগের ভেতর মেয়ের খাওয়া থেপলার (গুজরাটি একটি খাবার) বাকি অংশ!

ভাবুন তো, একদিকে ক্যামেরা, লাইট, অ্যাকশন আর অন্যদিকে ব্যাগে রয়েছে আধ খাওয়া থেপলা। দীপিকা মজা করে বলেন, ওই মুহূর্তে মনে হয়েছিল, দুয়া বুঝি তাঁর সঙ্গেই শুটিং করতে এসেছে। অভিনেত্রী মা হলে যা হয় আর কী!

এই ঘটনা নাকি তাঁর দিনটা আরও সুন্দর করে দিয়েছিল। কারণ, কাজের চাপের মাঝেও এই ছোট্ট জিনিসটাই মনে করিয়ে দেয়, বাড়িতে কেউ একজন আছে, যে অভিনেত্রীর জীবনের সবকিছু। গ্ল্যামার দুনিয়ার বাইরে দীপিকা একেবারেই এখন ঘরোয়া মা।

ভক্তদেরও এই গল্প শুনে মন ভালো হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, থেপলা-কাণ্ড প্রমাণ করে দিল তারকা হোন বা না হোন, মা মা-ই হন। এই মুহূর্তে সিনেমার পাশাপাশি মাতৃত্বের প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন দীপিকা পাড়ুকোন। আর ব্যাগে থেপলা থাকলেও তাতে যে তাঁর স্টারডমে একটুও আঁচ পড়েনি, সেটা বলাই বাহুল্য।

উল্লেখ্য ৮ ঘন্টা কাজের দাবি জানিয়েছিলেন দীপিকা। যার জন্যে একের পর এক কাজ থেকে বাদ পড়েন অভিনেত্রী। এখন কাজের থেকে বেশি মেয়েকে সময় দিতেই বেশি ব্যস্ত দীপিকা। তবে ভক্তরা তাঁর পুরোদমে কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।