AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোনু নিগমের বাড়িতে অরিজিৎ! কী ঘটল?

এই সাক্ষাতের আবহেই কিন্তু ঘোরাফেরা করছে অরিজিতের প্লেব্যাক থেকে অবসরের খবর। চলতি বছরের শুরুর দিকেই এক আবেগঘন পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনও প্রজেক্টে প্লেব্যাক করবেন না। যদিও পরে ফেব্রুয়ারি মাসে তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, হাতে থাকা প্রচুর কাজ শেষ করতে তাঁর আরও এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে।

সোনু নিগমের বাড়িতে অরিজিৎ! কী ঘটল?
কী কী ঘটল?
| Updated on: Apr 10, 2026 | 12:54 PM
Share

বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁদের দুজনকে বলা হয় ‘দুই মেরু’। অথচ সেই দুই মহাতারকাই যখন একফ্রেমে ধরা দেন, তখন ভক্তদের কাছে তা উপরি পাওনা। দীর্ঘ ১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি সনু নিগমের বাড়িতে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। আর সেই সাক্ষাতের এক মিষ্টি মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার করে নিয়েছেন খোদ সনু। শুধু তাই নয়, অরিজিতের দেওয়া একটি বিশেষ উপহার এখন সনু নিগমের ঠাকুরঘরের শোভা বাড়াচ্ছে!

সনু নিগম তাঁর পোস্টে অরিজিতের সঙ্গে তাঁর সুন্দর সম্পর্কের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছর পর অরিজিৎ তাঁর বাড়িতে এসেছিলেন। অরিজিৎ যখন প্রথম কেরিয়ার শুরু করেছিলেন, তখন থেকেই তাঁর প্রতি সনুর স্নেহ ছিল অটুট। সেই স্নেহের টানেই কি না জানা নেই, তবে খালি হাতে যাননি জিয়াগঞ্জের ছেলে। অরিজিৎ সিং সনু নিগমকে একটি গাছ উপহার দিয়েছেন। সনু জানিয়েছেন, সেই উপহারটি তাঁর এতটাই পছন্দ হয়েছে যে তিনি সেটিকে তাঁর বাড়ির ঠাকুরঘরে স্থান দিয়েছেন।

দুই সুরের জাদুকর এক ছাদের তলায় থাকলে গান হবে না, তা কি হয়? সনু জানিয়েছেন, সেই আড্ডায় উপস্থিত ছিলেন শাশ্বত সচদেব ও ম্যাজিকের মতো শিল্পীরা। শাশ্বত সেখানে তাঁর বিখ্যাত ‘শুনা শুনা’ গানটি শিস দিয়ে শুনিয়েছেন সবাইকে। সনু মজা করে লিখেছেন, সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো তিনি শেয়ার করবেন কি না, তা নির্ভর করছে ভক্তদের আগ্রহের ওপর। আর সেই ভিডিয়ো দেখার জন্য ভক্তরা যে মুখিয়ে থাকবেন তা বলাই বাহুল্য।

এই সাক্ষাতের আবহেই কিন্তু ঘোরাফেরা করছে অরিজিতের প্লেব্যাক থেকে অবসরের খবর। চলতি বছরের শুরুর দিকেই এক আবেগঘন পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনও প্রজেক্টে প্লেব্যাক করবেন না। যদিও পরে ফেব্রুয়ারি মাসে তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, হাতে থাকা প্রচুর কাজ শেষ করতে তাঁর আরও এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে। তাই অবসরের ঘোষণা দিলেও এখনই যে ছবিতে তার গান আসা বন্ধ হচ্ছে না তার আশ্বাস পেয়ে কিছুটা খুশি ভক্তরা। সনু ও অরিজিতের এই কোলাজ ছবি দেখে অনুরাগীরা আপ্লুত। সনু লিখেছেন, “ও জানে আমি ওকে কতটা ভালোবাসি।” এই ভালোবাসা আর পারস্পরিক শ্রদ্ধাই যেন দুই প্রজন্মের শ্রেষ্ঠ গায়ককে এক সুতোয় বেঁধে রেখেছে।

Follow Us