AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালে হৃতিকের প্রেমিকা, কী হয়েছে সাবা আজাদের?

সবথেকে আশ্চর্যের বিষয় হলো, সাবা অত্যন্ত স্বাস্থ্যসচেতন। সবসময় ঘরের তৈরি খাবার খাওয়া এবং নিজের পানীয় জলের বোতল সঙ্গে রাখা সত্ত্বেও কীভাবে এই সংক্রমণ তাঁর শরীরে ঢুকল, তা ভেবেই কূল পাচ্ছেন না তিনি। নিজের অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক করে সাবা বলেন, “স্যালাডের পাতা বা কাঁচা সবজি খাওয়ার আগে বারবার ধুয়ে নিন।

হাসপাতালে হৃতিকের প্রেমিকা, কী হয়েছে সাবা আজাদের?
| Updated on: Mar 28, 2026 | 1:32 PM
Share

বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশনের প্রেমিকা, অভিনেত্রী তথা গায়িকা সাবা আজাদের জীবন এখন এক কঠিন যুদ্ধের ময়দান। গত দুই সপ্তাহ ধরে হাসপাতালের চার দেওয়ালে বন্দি তিনি। এক ভয়াবহ সংক্রমণের শিকার হয়ে সাবা এখন এতটাই দুর্বল যে, নিজের শক্তিতে উঠে বসা তো দূরঅস্ত, একটি কাঠি তোলার ক্ষমতাও হারিয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়েই সাবার আক্ষেপ, “জীবনের সবথেকে দুর্বিষহ ১৪টি দিন পার করছি।”

সাবা নিজেই সমাজমাধ্যমে তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন। তাঁর বিবর্ণ মুখ আর ভেঙে যাওয়া চেহারা দেখে আঁতকে উঠেছেন অনুরাগীরা। অভিনেত্রী জানান, তিনি ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ (Cyclospora cayetanensis) নামক এক বিরল ও ভয়ানক পরজীবী সংক্রমণের শিকার। এই মারণ রোগের দাপটে মাত্র ১৫ দিনে তাঁর ওজন কমেছে ৪ কেজি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কয়েক দিন আগেও যিনি জিমে ভারী ওজন তুলতেন বা ‘পুল-আপ’ করতেন, আজ তাঁর হাঁটাচলার ক্ষমতাও প্রায় লুপ্ত।

সবথেকে আশ্চর্যের বিষয় হলো, সাবা অত্যন্ত স্বাস্থ্যসচেতন। সবসময় ঘরের তৈরি খাবার খাওয়া এবং নিজের পানীয় জলের বোতল সঙ্গে রাখা সত্ত্বেও কীভাবে এই সংক্রমণ তাঁর শরীরে ঢুকল, তা ভেবেই কূল পাচ্ছেন না তিনি। নিজের অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক করে সাবা বলেন, “স্যালাডের পাতা বা কাঁচা সবজি খাওয়ার আগে বারবার ধুয়ে নিন। সামান্য অসাবধানতা জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে।”

সাবার এই দুর্দিনে ছায়ার মতো তাঁর পাশে রয়েছেন হৃতিক রোশন। হাসপাতালের কেবিনে দিনরাত এক করে প্রেমিকার সেবা করছেন অভিনেতা। সাবার মলিন মুখে হাসি ফোটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারকা। উল্লেখ্য, ২০২২ সাল থেকে হৃতিক ও সাবার রসায়ন বলিউডের চর্চার কেন্দ্রে। রোশন পরিবারের প্রতিটি অনুষ্ঠানে সাবার উপস্থিতিই বুঝিয়ে দেয় তাঁদের সম্পর্কের গভীরতা।

Follow Us