AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুনেইদের ‘এক দিন’ কি অহান পান্ডের ‘সাইয়ারা’র নকল? বিস্ফোরক আমির খান

কোনও ছবি সই করার আগে বাবার থেকে পরামর্শ নেওয়া তো দূর অস্ত, স্ক্রিপ্ট নিয়ে আলোচনাটুকুও করেন না তিনি! সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের এই স্বাধীনচেতা স্বভাব আর তাঁর আসন্ন ছবি ‘এক দিন’ (Ek Din) নিয়ে একগুচ্ছ অজানা কথা ভাগ করে নিলেন আমির।

জুনেইদের ‘এক দিন’ কি অহান পান্ডের ‘সাইয়ারা’র নকল? বিস্ফোরক আমির খান
Image Credit: wikipedia & youtube
| Updated on: Mar 12, 2026 | 5:28 PM
Share

বাবার নাম আমির খান। ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই চেনেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে। কিন্তু ছেলে জুনেইদ খান হাঁটছেন একেবারে উল্টো পথে। কোনও ছবি সই করার আগে বাবার থেকে পরামর্শ নেওয়া তো দূর অস্ত, স্ক্রিপ্ট নিয়ে আলোচনাটুকুও করেন না তিনি! সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের এই স্বাধীনচেতা স্বভাব আর তাঁর আসন্ন ছবি ‘এক দিন’ (Ek Din) নিয়ে একগুচ্ছ অজানা কথা ভাগ করে নিলেন আমির। তবে সব ছাপিয়ে চর্চায় উঠে এল অন্য এক প্রশ্ন অহান পান্ডের ‘সাইয়ারা’র সঙ্গে কি জুনেইদের ছবির কোনও মিল রয়েছে?

​আমির খান মানেই নিখুঁত অভিনয় । কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি সন্তানদের ওপর কোনও নিয়ম চাপিয়ে দিতে নারাজ। আমিরের কথায়, “বাড়িতে আমি ওদের বাবা নই, বরং বন্ধুর মতো। জুনেইদ, ইরা বা আজাদ সবার সঙ্গেই আমার সম্পর্ক খুব সহজ।” তবে জুনেইদের জেদ আর বুদ্ধির তারিফ করতে গিয়ে আমির শোনালেন এক মজাদার গল্প। জুনেইদ যখন মাত্র চার বছর বয়সের শিশু, তখন থেকে আমির তাকে দাবা খেলা শিখিয়েছেন। দীর্ঘ ১৪ বছর পর ১৮ বছর বয়সে প্রথমবার বাবাকে হারিয়েছিল জুনেইদ। আমির জানান, এখন হাজার চেষ্টা করলেও তিনি আর ছেলেকে দাবার বোর্ডে হারাতে পারেন না!

​’এক দিন’ কি সত্যিই নকল?

​জুনায়েদ খান এবং সাই পল্লবী অভিনীত ‘এক দিন’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই একটা গুঞ্জন ভাসছিল। অনেকেরই দাবি ছিল, অহান পান্ডে অভিনীত ‘সাইয়ারা’ ছবির গল্পের সঙ্গে জুনেইদের ছবির মিল রয়েছে। এমনকি ছবিতে ‘অ্যালঝাইমার্স’ বা স্মৃতিভ্রংশের মতো বিষয় আছে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

​এই জল্পনা এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন আমির। তিনি সাফ জানান, ‘এক দিন’ সম্পূর্ণ আলাদা একটি গল্প। এটি একটি ধ্রুপদী প্রেমের কাহিনি, যা দর্শক অনেকদিন পর্দায় দেখেননি। ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে জাপানে। এই ছবিটি থাই সিনেমা ‘ওয়ান ডে’ (One Day) থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ফলে অহান পান্ডের ছবির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন প্রযোজক আমির।

​বলিপাড়ার স্টার-কিডদের নিয়ে যখন নেপোটিজম বিতর্ক তুঙ্গে, তখন জুনেইদ খান যেন এক ব্যতিক্রম। আমির জানিয়েছেন, জুনেইদ নিজের সিদ্ধান্ত নিজেই নেন। এমনকি একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের সঙ্গে যে প্রজেক্টে তিনি সই করেছেন, সে বিষয়েও আমিরকে কিছু জানাননি। বাবার ওপর নির্ভর না করে নিজের জমি নিজেই তৈরি করছেন জুনায়েদ, যা দেখে গর্বিত খোদ আমিরও।

​আগামী ১ মে বক্স অফিসে রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’র মুখোমুখি হতে চলেছে জুনেইদের ‘এক দিন’। এখন ভক্তরা ছবি মুক্তির অপেক্ষায়।

Follow Us