Priyanka Chopra: নিককে অপছন্দ? ‘আমার বিয়ের সিদ্ধান্তে মা খুব কষ্ট পান’, এ কী বললেন প্রিয়াঙ্কা

Bollywood Gossip: এই বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। খোদ প্রিয়াঙ্কাই এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। মেয়ের থেকে বয়সে ছোট বিদেশের জামাই কি তবে তিনি মেনে নিতে পারেননি!

Priyanka Chopra: নিককে অপছন্দ? আমার বিয়ের সিদ্ধান্তে মা খুব কষ্ট পান, এ কী বললেন প্রিয়াঙ্কা

Jul 10, 2024 | 6:25 PM

ভারতের বুকে নয়। মেয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মন জয় করেছিল বিদেশী গায়ক নিক জোনাস। তাঁদের ডেটিং-এর খবর খুব বেশিদিন চাপা ছিল না। তবে একটা সময় গিয়ে অনেকেই মনে করেছিলেন, নিক ও প্রিয়াঙ্কার বয়সের ফারাকের জন্য এই বিয়ে হয়তো টিকবে না। নিত্যদিন তাঁদের বিচ্ছেদের খবর, খবরের শিরোনামে জায়গা করে নিত। যা নিয়ে নিত্য চর্চাও থাকত বর্তমান। তবে জানেন কি, এই বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। খোদ প্রিয়াঙ্কাই এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। মেয়ের থেকে বয়সে ছোট বিদেশের জামাই কি তবে তিনি মেনে নিতে পারেননি! একেবারেই তা নয়। বরং প্রিয়াঙ্কার পাত্র নয়, যেভাবে প্রিয়াঙ্কা বিয়ে করেছিলেন, তা পছন্দ হয়নি মধু চোপড়ার।

এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়ে ছিলেন, তাঁর মা চেয়েছিলেন বহু মানুষকে নিমন্ত্রণ জানাতে। প্রায় হাজার দেড় হাজার মানুষকে তিনি নিমন্ত্রণ করতে চেয়েছিলেন। তবে প্রিয়াঙ্কা চাননি। তিনি চেয়েছিলেন এই বিয়েটা ঘনিষ্ঠ মহলের মধ্যেই সীমাবদ্ধ থাক। তিনি চাননি কেই এই বিয়ে নিয়ে খুব একটা খবর করুক। তিনি মাত্র ২০০ জনের মধ্যেই এই বিয়ে মিটিয়েছিলেন। হিন্দু মতে ও বিদেশি কায়দা, দুইভাবেই বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে সেখানে কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়ার সেই বিয়ের ছবি রাতারাতি ছড়িয়ে পড়েছিল। নিক বরাবরই ভারতের কাছে বেশ প্রিয় জামাই হয়েই থেকেছেন এখনও পর্যন্ত। নিক জোনাসকে নিয়ে সকলের মনেই এক আলাদা উত্তেজনা বর্তমান। ভারতের বুকে এসে কনসার্টেও সকলের মন জয় করে নিতে দেখা যায় তাঁকে।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us