AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়’, ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন প্রসেনজিৎ

Viral Post: সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। খবর চোখে পড়া মাত্রই তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। সকলেই প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টা নজরে আসতেই মুখ খোলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

'অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়', ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন প্রসেনজিৎ
| Updated on: Feb 28, 2025 | 6:42 PM
Share

সিনেজগতের কিংবদন্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বলিউড থেকে টলিউড, একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। বাড়ছে বয়স। তবে এখনও তাঁর গ্ল্যামারে বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনও বিশেষ ডাক পেলে নানা অনুষ্ঠানে তিনি চেষ্টা করেন অংশ গ্রহণ করার। সবটাই ঠিক ছিল। তবে আচমকাই শুক্রবার সকাল থেকে চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে অসুস্থ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। খবর চোখে পড়া মাত্রই তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। সকলেই প্রবীণ অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। বিষয়টা নজরে আসতেই মুখ খোলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় সকলকে স্বস্তি দিয়ে টলিপাড়ার বুম্বা লিখলেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে…বর্তমানে মুম্বইয়ের বাড়িতে আমার বাপি সুস্থ আছে এবং ভালো আছে ..ভগবান এবং আপনাদের আশীর্বাদে’। প্রবীণ শিল্পীদের স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই কত প্রকারের খবর রটে যায়। নেটপাড়ায় এই বিষয়টা নতুন নয়। ঠিক একইভাবে এবার ছড়িয়ে পড়ল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর। তবে সত্যিটা সামনে আনতে বিন্দুমাত্র সময় নেননি প্রসেজনিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতার পোস্ট দেখা মাত্রই অনুরাগীদের স্বস্তির নিঃশ্বাস। কেউ লিখছেন, ‘ঈশ্বর আপনার বাপিকে সুস্থ রাখুন’। কেউ আবার লিখছেন, ‘সোশ্যাল মিডিয়ার যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল। যে যা পাচ্ছে ভাইরাল করার চেষ্টা করছে। যাই হোক উনি ভাল থাকুন সুস্থ থাকুন।’ আবার কারও মতে, ‘মানুষ না জেনে বুঝে অনেক সময় ভুলভাল রটিয়ে দেয়! এটা মোটেও ঠিক না! জ্যেঠু ভাল থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এটাই কামনা করি!’

Follow Us
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর