AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিকিৎসা থেকে আমার সংসার চালানো সব ব্যবস্থাই করেছেন মমতা: জয় গোস্বামী

‘পাগলী তোমার সঙ্গে’, ‘উন্মাদের পাঠক্রম’ কিংবা ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’— জয় গোস্বামীর প্রতিটি সৃষ্টিই বাঙালি পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাঁর কবিতার গদ্যধর্মী শৈলী এবং অনন্য শব্দচয়ন বাংলা আধুনিক কবিতাকে এক নতুন দিশা দেখিয়েছে। রানাঘাটের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই কবির জীবন এক সংগ্রামের রূপকথা। সেই সংগ্রামের ছাপ তাঁর কবিতাতেও স্পষ্ট।

চিকিৎসা থেকে আমার সংসার চালানো সব ব্যবস্থাই করেছেন মমতা:  জয় গোস্বামী
| Edited By: | Updated on: Feb 27, 2026 | 10:44 AM
Share

বাংলা কবিতার মানচিত্রে তিনি এক জীবন্ত কিংবদন্তি। তাঁর কলমে উঠে আসে সমকাল, প্রেম এবং প্রতিবাদের ভাষা। বঙ্গ বিভূষণের মঞ্চে থেকে সেই প্রথিতযশা কবি জয় গোস্বামীই শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সব সময় তিনি পাশে পেয়েছেন, সে কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে বরাবর সম্মান দেন, তাতে তিনি আপ্লুত।

‘পাগলী তোমার সঙ্গে’, ‘উন্মাদের পাঠক্রম’ কিংবা ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’— জয় গোস্বামীর প্রতিটি সৃষ্টিই বাঙালি পাঠকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাঁর কবিতার গদ্যধর্মী শৈলী এবং অনন্য শব্দচয়ন বাংলা আধুনিক কবিতাকে এক নতুন দিশা দেখিয়েছে। রানাঘাটের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই কবির জীবন এক সংগ্রামের রূপকথা। সেই সংগ্রামের ছাপ তাঁর কবিতাতেও স্পষ্ট।

এদিন জয় গোস্বামী জানালেন, ”আমি অসুস্থ যখন তখন তিনবার আমার হাসপাতালে ভর্তির সব ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। গত দু বছর আগে থেকে আমি লেখা ছেড়ে দিয়েছি। আমার সংসার চালানোর ব্যবস্থা টুকুও করেছেন। উনি আমার থেকে বয়সে ছোট। তাও প্রণাম।”