স্টার খসলেও নক্ষত্র বিরাজমান, সন্দেশখালিতেই ‘বিনোদিনী’ নাম মমতার মাস্টারস্ট্রোক?
Star Theatre: স্বয়ং রামকৃষ্ণ যাঁর ‘চৈতন্যলীলা’ দেখে হয়েছিলেন মুগ্ধ। ভাবস্থ রামকৃষ্ণ বিনোদিনীর মাথায় হাত ছুঁইয়ে বলছেন, ‘চৈতন্য হোক'। সেই নটী বিনোদিনীর নামেই এবার নামকরণ হচ্ছে এবার স্টার থিয়েটারের।

জয়িতা চন্দ্র নটী বিনোদিনী, ‘ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ’, ‘মুন অব দ্য স্টার কোম্পানি’। ব্যক্তি জীবন অন্ধকারময় হলেও মঞ্চ তিনি আলোকিত করে রাখতেন। স্বয়ং রামকৃষ্ণ যাঁর ‘চৈতন্যলীলা’ দেখে হয়েছিলেন মুগ্ধ। ভাবস্থ রামকৃষ্ণ বিনোদিনীর মাথায় হাত ছুঁইয়ে বলছেন, ‘চৈতন্য হোক’। সেই নটী বিনোদিনীর নামেই এবার নামকরণ হচ্ছে এবার স্টার থিয়েটারের। অভিনয় জগতে তিনি স্টার হলেও দিনশেষে মুখের রং, চরিত্রের সাজ ছেড়ে ফেললে গণিকা বই আর কিছু ছিল না তাঁর পরিচয়। যদিও তিনি সেই পরিচয়কে ছাপিয়ে হয়ে উঠেছিলেন অদ্বিতীয়া। কথামৃতে সেই অধ্যায় আজও জ্বলজ্বল করছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্টার থেকে বিনোদিনী ...
