AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সমস্ত পাপ ধুয়ে ফেলতে মহাকুম্ভে পুনম পাণ্ডে, জলে ডুব দিয়েই কী বললেন হটস্টার?

Poonam Pandey: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির হলেন পুনম। পুণ্যস্নান করে সমস্ত পাপ ধুয়ে ফেলার আশায় গঙ্গায় ডুব দেন অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। মহাকুম্ভে পৌঁছে পুনমকে ভিড়ের মধ্যে আটকে পড়তে হয়।

সমস্ত পাপ ধুয়ে ফেলতে মহাকুম্ভে পুনম পাণ্ডে, জলে ডুব দিয়েই কী বললেন হটস্টার?
| Updated on: Jan 30, 2025 | 5:56 PM
Share

বিতর্ক তাঁর নিত্যসঙ্গী, কিন্তু এবার এক অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় নিত্য চর্চিত তাঁর নাম। মাঝে মধ্যেই ভাইরাল হন এই হটস্টার। তবে এবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেন সম্পূর্ণ অন্য কারণে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির হলেন পুনম। পুণ্যস্নান করে সমস্ত পাপ ধুয়ে ফেলার আশায় গঙ্গায় ডুব দেন অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। মহাকুম্ভে পৌঁছে পুনমকে ভিড়ের মধ্যে আটকে পড়তে হয়। কিন্তু বাধা পেরিয়ে স্কুটারে চড়ে অমৃত স্নানে যান তিনি। গঙ্গার পবিত্র জলে ডুব দেওয়ার পর নৌকায় চড়ার ছবিও শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন— “আমার সব পাপ ধুয়ে ফেললাম।”

কেবল তিনিই নন, বহু মানুষ এই তিথিতে মহাকুম্ভে স্নান করতে পৌঁছিয়ে গিয়েছে প্রয়াগে। যদিও এরই মধ্যে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। মহাকুম্ভে মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পুনম। তিনি বলেন— “ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। তবুও বহু মানুষ পুণ্যলাভের আশায় এখানে এসেছেন।”

শুধু পুনম নন, বলিউডের অনেক তারকাই এবারের মহাকুম্ভে স্নান করেছেন। অভিনেতা মিলিন্দ সোমন এবং তাঁর স্ত্রী অঙ্কিতা-ও সেখানে গিয়েছিলেন। মিলিন্দের কথায়, “জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত কাটালাম, তবে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু সত্যিই বেদনাদায়ক।” প্রতি বছর কোটি কোটি ভক্ত মহাকুম্ভে যোগ দেন। এবার বলিউড তারকাদের উপস্থিতি বেশ চর্চিত হয়েছে।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?