AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আপনি সমস্যায় পড়বেন’, কাকে সতর্ক করলেন সলমন খান?

‘রাধে’-র পাইরেসি নিয়ে এ বার মুখ খুললেন স্বয়ং সলমন খান। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করেন। যেখানে পাইরেসিকে গুরুতর অপরাধ বলে ব্যখ্যা করেছেন ভাইজান।

‘আপনি সমস্যায় পড়বেন’, কাকে সতর্ক করলেন সলমন খান?
সলমন খান।
| Updated on: May 16, 2021 | 7:32 PM
Share

সদ্য মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan) অভিনীত ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। গত ১৩ মে থেকে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে দেখা যাচ্ছে এই ছবি। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এই ছবি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাইরেটেড ওয়েবসাইটে বেআইনি ভাবে এখন চলছে এই ছবি।

‘রাধে’-র পাইরেসি নিয়ে এ বার মুখ খুললেন স্বয়ং সলমন খান। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করেন। যেখানে পাইরেসিকে গুরুতর অপরাধ বলে ব্যখ্যা করেছেন ভাইজান।

সলমন লিখেছেন, ‘আইএনআর ২৪৯ পার ভিউ মূল্যে রাধে দেখতে পারেন আপনারা। কিন্তু যে সব পাইরেটেড ওয়েবসাইটে রাধে স্ট্রিমিং হচ্ছে বেআইনি ভাবে, মনে রাখবেন এটা গুরুতর অপরাধ। এই সব পাইরেটেড ওয়েবসাইটগুলির বিরুদ্ধে সাইবার সেল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।’

সাধারণ দর্শকের কাছে সলমন অনুরোধ করেছেন, আবেদন করেছেন। তাঁর যুক্তি এই পাইরেটেড ওয়েবসাইটে গিয়ে ছবি না দেখলেই, এদের ব্যবসা বন্ধ হবে। যাঁরা পাইরেটেড ওয়েবসাইটে গিয়ে ছবি দেখছেন, সাইবার সেল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন বলে সতর্ক করেছেন সলমন।

প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সলমন ছাড়াও অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদার মতো শিল্পীরা। সলমন এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। তবে পাইরেসির সমস্যা বলিউডে এই প্রথম নয়। এর আগেও পাইরেসির বিরুদ্ধে ইন্ডাস্ট্রির বহু সদস্য সরব হয়েছেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। এ বার এর কোনও সুরাহা হয় কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন, কঠিন সময়ে কীভাবে মন ভাল রাখবেন? সাজেশন দিলেন মিমি চক্রবর্তী

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন