AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শমীক আমাকে গাঢ় চুমু খেয়েছিল, কালো জাদু করেছিল…’, নতুন দাবি স্যান্ডির

'ননসেন' শমীক অধিকারী এই মুহূর্তে চর্চার কেন্দ্রে। একজন মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাটন নামে একটা কনটেন্ট তৈরি করার পর থেকেই তিনি চর্চায়। শাসক দলের বিরোধিতার গন্ধ ছিল, সেই কনটেন্টে। তবে কনটেন্টে নারী নির্যাতনের প্রসঙ্গ থাকলেও, তারপর নিজেই একজন নারীর প্রতি অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার কারণে, শমীককে নিয়ে চর্চা তুঙ্গে।

'শমীক আমাকে গাঢ় চুমু খেয়েছিল, কালো জাদু করেছিল...', নতুন দাবি স্যান্ডির
| Edited By: | Updated on: Feb 09, 2026 | 12:50 PM
Share

‘ননসেন’ শমীক অধিকারী এই মুহূর্তে চর্চার কেন্দ্রে। একজন মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাটন নামে একটা কনটেন্ট তৈরি করার পর থেকেই তিনি চর্চায়। শাসক দলের বিরোধিতার গন্ধ ছিল, সেই কনটেন্টে। তবে কনটেন্টে নারী নির্যাতনের প্রসঙ্গ থাকলেও, তারপর নিজেই একজন নারীর প্রতি অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার কারণে, শমীককে নিয়ে চর্চা তুঙ্গে।

এর মধ্যে এক সাক্ষাত্‍কারে স্যান্ডি সাহার দাবি, ”আমি শমীককে অনেকটা আগে থেকেই চিনি। ২০২২-এ আমার জন্মদিনে সল্ট লেকের একটা রেস্তোরাঁয় ও এসেছিল। আমাকে ও গাঢ় চুমু খেয়েছিল। সেটা সেখানে উপস্থিত অনেকেই দেখেছেন। আমাকে নিয়ে ও অবসেসড হয়ে গিয়েছিল। আমাকে ভালোলাগে, সেটা মাঝে-মাঝে ফোনে বলত। যদিও আমার দিক থেকে সেই সম্পর্ক ছিল না।”

এরপর স্যান্ডি যোগ করেন, ”একটা কথা বললে, অনেকে হয়তো মনে করতে পারেন, ফালতু কথা বলছি। কিন্তু আমার উপর ও কালো জাদু করেছিল। আমরা আরও কিছু পরিচিতর সঙ্গে একদিন বিরিয়ানি খেতে গিয়েছিলাম। সেখানে ও আমাকে একটা মিষ্টি খেতে দিয়েছিল। আমি প্রসাদ ভেবে খেয়ে নিয়েছিলাম। তারপর ওর ব্যাগে আমি ভুডু ডল দেখতে পাই। ছুঁচ লাগানো ছিল সেই পুতুলে। আমি ভাবি কোনও কনটেন্ট তৈরির জন্য হয়তো রেখেছে। কিন্তু আমাকে পাওয়ার জন্যই ও কালো জাদু করেছিল। আমি সেই সময়ে খুব অসুস্থ হয়ে যাই। আমার শরীরের একটা দিক প্যারালাইসিস হয়ে যায়। তারপর আস্তে-আস্তে চিকিত্‍সার মাধ্যমে সুস্থ হয়ে উঠি। এই কারণেই আমার সঙ্গে যোগাযোগ কমে যায়।”

লক্ষণীয় কয়েক দিন আগে অলি পাব কাণ্ডের পর সায়কের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন স্যান্ডি। এবার তাঁর তির শমীকের দিকে।

আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
শিক্ষকের মাইক কেড়ে নিলেন TMC-র শিক্ষা সেলের নেতা
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি
জোট নিয়ে ফের বিস্ফোরক মিমের রাজ্য সভাপতি