AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার ছেলেটাকে স্কুলে…’, গো-মাংস বিতর্কে তোলপাড় সুদীপার জীবন

ঘটনার প্রতিক্রিয়া যে এমন হবে তা ঠাওর করতে পারেননি তিনি। সম্প্রতি এক লাইভে জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, "আমি ক্ষমাপ্রার্থী আবেগে আঘাত দেওয়ার জন্য। আগামী দিনে মাথায় রেখে চলব। আমার না সত্যি মাথায় আসেনি এটা হতে পারে।"

'আমার ছেলেটাকে স্কুলে...', গো-মাংস বিতর্কে তোলপাড় সুদীপার জীবন
গো-মাংস বিতর্কে তোলপাড় সুদীপার জীবন
| Updated on: Jul 01, 2024 | 10:53 PM
Share

দিন কয়েক আগেই গো-মাংস রন্ধন বিতর্কে তোলপাড় হয়েছিল উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায়ের জীবন। বাংলাদেশের এক রান্নার শো’য়ে উপস্থাপকের পাশে দাঁড়িয়ে গো-মাংস রান্না দেখার কারণে সমাজের অধিকাংশের রোষের মুখে পড়তে হয় তাঁকে। ঘটনায় হাতজোড় করে ক্ষমা চেয়েও লাভ হয়নি। হুড়মুড়িয়ে কমেছে সুদীপার প্রোফাইলের রিচ। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে পেতে হয়েছে খুন-ধর্ষণের হুমকিও। ছাড় পায়নি তাঁর মৃত মা ও কোলের সন্তান আদিদেবও। ঘটনার বেশ কয়েক দিন পার। কেমন আছেন সুদীপা? তা জানতে টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।

গলায় ক্লান্তি ভাব যেন স্পষ্ট। ঘটনার আকস্মিকতায় খানিক যেন থমকে গিয়েছেন তিনি। মৃদু হেসে বললেন, “ভাল থাকার চেষ্টা করছি। আমার ছেলেটাকে আজ এতদিন হল স্কুলে পাঠাতে পারিনি। দেখি কিছু দিন পর হয়তো পাঠাতে পারব। পুলিশ খুব সাহায্য করছে। ওরা জানিয়েছেন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে।” ঘটনার প্রতিক্রিয়া যে এমন হবে তা ঠাওর করতে পারেননি তিনি। সম্প্রতি এক লাইভে জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, “আমি ক্ষমাপ্রার্থী আবেগে আঘাত দেওয়ার জন্য। আগামী দিনে মাথায় রেখে চলব। আমার না সত্যি মাথায় আসেনি এটা হতে পারে।”

পাশে দাঁড়িয়েছিলেন স্বামী অগ্নিদেবও। তাঁর সন্তানের মৃত্যু কামনায় প্রতিবাদ জানিয়েছিলেন বাবা। তবু বিতর্ক কিছুতেই পিছু ছাড়েনি তাঁর। আপাতত বিতর্ক ভুলে নতুন ভাবে বাঁচার চেষ্টায় তিনি। তবু ভয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?