AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kushal Chakraborty: ক্লাস ফোর পর্যন্ত স্কুলেই যায়নি ‘সোনার কেল্লা’র মুকুল, অর্থাৎ অভিনেতা কুশল চক্রবর্তী; অভাব না অন্যকিছু, কী ছিল কারণ?

Sonar Kella-Kushal Chakraborty: চতুর্থ শ্রেণি পর্যন্ত না পড়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়রিং পাশ করেছিলেন কুশল। আজও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেন।

Kushal Chakraborty: ক্লাস ফোর পর্যন্ত স্কুলেই যায়নি 'সোনার কেল্লা'র মুকুল, অর্থাৎ অভিনেতা কুশল চক্রবর্তী; অভাব না অন্যকিছু, কী ছিল কারণ?
কুশল চক্রবর্তী।
| Updated on: Apr 26, 2022 | 3:38 PM
Share

‘সোনার কেল্লা’… সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি। তার উপর প্রথম ‘ফেলুদা’ ছবি। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্তর মতো অভিনেতারা। সেই ছবিতেই প্রথম অভিনয় করার সুযোগ পেয়েছিলেন অভিনেতা কুশল চক্রবর্তী। তিনি অভিনয় করেছিলেন ‘সোনার কেল্লা’র জাতিস্মর শিশু মুকুলের চরিত্রে। মাত্র ৬ বছর বয়সের কুশলের মধ্যেই সত্যজিৎ রায় খুঁজে পেয়েছিলেন তাঁর মুকুলকে। পরবর্তীতে মুকুল হয়ে ওঠে এক আইকনিক চরিত্র। আজও সেই চরিত্র নিয়ে কথা বলতে গেলে চোখ চিকচিক করে ওঠে অভিনেতা কুশলের। সম্প্রতি একটি আশ্চর্য তথ্য কুশল ভাগ করে নিয়েছেন TV9 বাংলার সঙ্গে। জানিয়েছেন তিনি নাকি ক্লাস ফোর পর্যন্ত স্কুলেই যাননি। ভাবুন!

বছর খানেক আগে নন-ফিকশন শো ‘অপুর সংসার’-এ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসেছিলেন কুশল। সেখানে তিনি ভুলবশত বলেছিলেন ক্লাস টু-তে স্কুলে ভর্তি হয়েছিলেন। TV9 বাংলার কাছেই তিনি বলেছেন, “ক্লাস টু-তে নয়, আমি স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস ফোরে।”

এমনটা কেন ঘটেছিল? 

TV9 বাংলাকে কুশল বলেছেন, “আমি ‘অপুর সংসার’-এ ভুল বলেছিলাম। পরে মা আমাকে সংশোধন করে দিয়েছিলেন। বলেছিলেন, ক্লাস টুতে হয়, আমি সরাসরি ভর্তি হয়েছিলাম ক্লাস ফোরে। আসলে বাবা-মা দু’জনেই শিক্ষক ছিলেন। আমাকে ক্লাস ফোর পর্যন্ত বাড়িতেই পড়িয়েছিলেন। তাতে আমার কিন্তু কোনও ক্ষতি হয়নি। আমি যখন মুকুলের চরিত্রে অভিনয় করি, আমার বয়স ছিল ৬। ছবিটা হওয়ার পর যেখানেই যেতাম আমাকে জিজ্ঞেস করা হত কোন স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি। আমি বলতে পারতাম না। এদিকে স্কুলে ভর্তি হওয়াও চাপের ব্যাপার ছিল। কারণ, আমি তো স্কুলেই যাইনি। সে সময় সত্যজিৎ রায়ের কাছে গেলেন বাবা। তিনি ছিলেন ‘পাঠভবন’ স্কুলের গভর্নিং বডির সদস্য। তিনি একটি চিঠি লিখলেন। আমার পরীক্ষা হল। ঠিক হল ক্লাস ফোরে ভর্তি করা হবে। তারপর একেবারে ক্লাস ফোরেই স্কুলে ভর্তি হলাম।”

চতুর্থ শ্রেণি পর্যন্ত না পড়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়রিং পাশ করেছিলেন কুশল। আজও তিনি দাপটের সঙ্গে অভিনয় করেন।

‘সোনার কেল্লা’ শুটিং…

আরও পড়ুন: Moushumi Chatterjee-Birthday: নিজে পরেছিলেন কাঁধ দেখানো জামা, মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়

আরও পড়ুন: Sohini Sarkar-Ranojoy Vishnu: ফের সিঙ্গল সোহিনী সরকার, দিলেন প্রেমিক রণজয় বিষ্ণুর সঙ্গে ভাঙনের ইঙ্গিতবাহী পোস্ট, অন্য কথা বললেন রণজয়

আরও পড়ুন: Shahrukh Khan: ফের ট্রোলের মুখে শাহরুখ, গাড়িতে কালো পর্দা লাগিয়েছেন, নিন্দুকেরা বলছেন, ‘ওকে এবার পাত্তা দেওয়া বন্ধ করুন…’

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত