AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yash-Nusrat-Yishaan: নিজেরা ঘুমবেন বলে ছোট্ট ছেলে ঈশানের জন্য ‘খারাপ’ ঘুমের পদ্ধতি বের করেছেন যশ-নুসরত

Parenting Tips: এর জন্য ঈশানকে জোর করে জাগিয়ে রাখা হয় অনেকক্ষণ।

Yash-Nusrat-Yishaan: নিজেরা ঘুমবেন বলে ছোট্ট ছেলে ঈশানের জন্য 'খারাপ' ঘুমের পদ্ধতি বের করেছেন যশ-নুসরত
যশ দাশগুপ্ত; ঈশানকে কোলে নিয়ে নুসরত জাহান।
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 7:10 AM
Share

গত বছর অগস্ট মাসের ২৬ তারিখ, মাদার টেরেসার (Mother Teresa) জন্মদিনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ঈশানের। ঈশান হল বসিরহাটের তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ও অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) পুত্র। ছোট্টটির জন্মের পর থেকেই পাল্টে গিয়েছে ‘লাভ বার্ডস’ যশ-নুসরতের জীবন। তবে ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী নিজেদের কাজের ফাঁকেই সময় বের করে নিয়ে ঈশানের দেখভাল করেন। তাঁকে সময় দেন দু’জনেই। বাবা হিসেবে যশকে অনেকটাই এগিয়ে রেখেছেন নুসরত। TV9 বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তেমনটাই বলেছিলেন নুসরত। তিনি বলেছিলেন, বাবা হিসেবে যশকে ১০-এ তাঁকে ১১ দেবেন। নুসরতের এই মন্তব্য এটাই প্রমাণ করেছিলেন বাবা হিসেবে অনেকটাই দায়িত্ব পালন করেন যশ। এবং সেটা নিয়ে নুসরত বেশ খুশি। সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন যশ-নুসরত। শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। ঈশানকে নিয়েও প্রশ্ন করেন দাদা।

উৎসবের দিনে ছোট্ট ঈশানকে সঙ্গে নিয়ে যশ-নুসরত।

দাদা সৌরভ জানতে চেয়েছিলেন বাড়িতে যে ছোট্ট মানুষটি আছে, ঈশান, সে নিশ্চয়ই রাতভর জাগিয়ে রাখে তাঁদের। উত্তরে নুসরত বলেছিলেন, যশ নাকি ঈশানকে দারুণভাবে স্লিপ ট্রেন করেছেন। এমন একটি টিপস তিনি এদিন দিয়েছেন, যাতে বাচ্চাও রাতে ঘুমবে, বাবা-মাকেও সে জাগিয়ে রাখবে না।

শুরুর দিকে দু’ঘণ্টা অন্তর-অন্তর জেগে উঠত ঈশান। এখন সে রাতে মোটের উপর ৮ ঘণ্টা ঘুমোয়। কীভাবে? যশ টিপস দিয়েছেন, “প্রথম যখন ওর জন্ম হয়েছিল অতটা বুঝতে পারতাম না। দু-ঘণ্টার মধ্যে উঠে যেত। আস্তে-আস্তে যেটা দেখলাম, ও ঘুমচ্ছে, কিন্তু আমরা আর ঘুমতে পারছি না। আমি একটা খারাপ পদ্ধতি বের করেছিলাম। নুসরতকে বলেছিলাম, আমি এটা করব, তুমি রাগ কোরো না। সেটা হল, ঈশানকে আমরা জোর করে জাগিয়ে রাখি। যাতে আমরা ঘুমনোর সময়তেই ও ঘুমোয়। ৬-৭দিন অসুবিধে হয়েছিল। কিন্তু এখন সেটা ঈশানের ধাতস্থ হয়ে গেছে।”

ছোট্ট ছেলে ঈশানকে নিয়ে বেশ ভালই জীবন কেটে যাচ্ছে যশ-নুসরতের। কাজের ফাঁকে দু’জনেই অভিভাবকত্ব পালন করছেন।

আরও পড়ুন: Parambrata Chatterjee: ঘাড় পর্যন্ত লম্বা চুল, মাথায় সিঁথি; পরমব্রতকে এক বাংলাদেশি মহিলা পরিচালকের সঙ্গে দেখা যাবে কিফে

আরও পড়ুন: Tathagata-Debleena: ‘বন্ধুত্বের একটা মানে হোক’, প্রাক্তন স্ত্রী দেবলীনার জন্মদিনে বললেন তথাগত

আরও পড়ুন: Anamika Saha: প্রসেনজিৎ আমাকে ক্যামেরার সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করত, তারপরই থাপ্পড় মারত: অনামিকা সাহা

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত