AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘পুষ্পা ২’র ঝড়ের মুখোমুখি নয়, ময়দান ছাড়ছেন ভিকি?

Pushpa 2 Vs chhaava: অনেকেই আশঙ্কা করেছিলেন পুষ্পা ঝড়ে এই ছবি খুব একটা ভাল আয় করতে পারবে না হয়তো। যদিও এই ছবিও বেশ ভাল হতে চলেছে বলে অনুমান। ছত্রপতি শিবাজী চরিত্র নির্ভর এই ছবির ট্রেলার থেকে টিজার দর্শক মনে জায়গা করেছে। 

'পুষ্পা ২'র ঝড়ের মুখোমুখি নয়, ময়দান ছাড়ছেন ভিকি?
| Updated on: Nov 11, 2024 | 7:46 PM
Share

৫ ডিসেম্বর, মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতিক্ষীত ছবি পুষ্পা ২। যে ছবি প্রথম দিনেই ২৫০ কোটির বেশি ঘরে তুলবে বলে অনুমান সিনেবিশেষজ্ঞদের। ফলে এই ছবির সঙ্গে টক্করে নামা মানেই বিপত্তি। সারা দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রেক্ষাগৃহ বুকিং-এর কাজ। কিছুদিন আগেই এই ছবি মুক্তির দিন স্থির করা হয়। তবে বহু আগে থেকেই স্থির ছিল ৬ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের ছবি ‘ছাভা’। ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন পুষ্পা ঝড়ে এই ছবি খুব একটা ভাল আয় করতে পারবে না হয়তো। যদিও এই ছবিও বেশ ভাল হতে চলেছে বলে অনুমান। ছত্রপতি শিবাজী চরিত্র নির্ভর এই ছবির ট্রেলার থেকে টিজার দর্শক মনে জায়গা করেছে।

তবে বেশ কিছু বছর ধরে ছবি মুক্তির ক্ষেত্রে অনেকটা সচেতন হয়ে সিদ্ধান্ত নিচ্ছে সিনেপাড়া। অনেকেই ছবির ব্যবসার কথা ভেবে মুক্তির তারিখ পাল্টে ফেলছেন শেষ মুহূর্তে। এবারেও সেই একই ছবি দেখা দিল। পুষ্পা ২ মুক্তির একদিনের মাথায় আর মুক্তি পাচ্ছে না ভিকি কৌশলের ছবি।

ছবি মুক্তির দিন বদলে গেলেও নতুন কোনও তারিখ এখনও পর্যন্ত সামনে আসেনি। শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে কিংবা ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। ছবি মুক্তির এখনও ২৬ দিন বাকি। এর মধ্যেই এই ছবি নিয়ে হাইপ তুঙ্গে। তৈরি আল্লু অর্জুনের আর্মিরা। আগামী ১৫ নভেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলেছে এই ছবির ট্রেলার রিলিজ ইভেন্ট। এরই মধ্যে সুখবর শোনাল পুষ্পা টিম। ছবির প্রচারের জন্য সাবার ভারত ঘুরতে চলেছে এই টিম। ভারতের সাতটি মেট্রো সিটিতে হতে উঠতে চলেছে পুষ্পা ঝড়। হাজির থাকবেন খোদ আল্লু অর্জুন। আর সাত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতাও। বাকি শহরগুলি টনা, কোচি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা