AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নিজের মেয়ে নয়…’, ঐশ্বর্যকে নিয়ে প্রশ্ন করতেই জবাব জয়ার

Jaya Bachchan: ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। এই সবের মাঝেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। তারই মধ্যে একটায় ঐশ্বর্যের মায়ের প্রসঙ্গ টেনে যা বলেছিলেন জয়া বচ্চন তা শুনে রীতিমতো রেগে গিয়েছেন অ্যাশ-ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “এমনটা বললেন কী করে?”

'নিজের মেয়ে নয়...', ঐশ্বর্যকে নিয়ে প্রশ্ন করতেই জবাব জয়ার
| Updated on: Jan 02, 2025 | 5:48 PM
Share

জয়া বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই। বলিপাড়ায় তাঁর ‘ইমেজ’ নিয়ে নানা কথা। তিনি নাকি বদমেজাজি– এই বদনামও রয়েছে তাঁর। এই মুহূর্তে বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। অনেকদিন ধরেই রটনা ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। এই সবের মাঝেই ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। তারই মধ্যে একটায় ঐশ্বর্যের মায়ের প্রসঙ্গ টেনে যা বলেছিলেন জয়া বচ্চন তা শুনে রীতিমতো রেগে গিয়েছেন অ্যাশ-ভক্তরা। তাঁদের একটাই বক্তব্য, “এমনটা বললেন কী করে?”

দুই সন্তান শ্বেতা ও অভিষেকের ব্যাপারে বরাবরই কড়া জয়া বচ্চন। বাড়িতে কোন কাজ কীভাবে হবে সে সবই ঠিক করেন তিনি। বৌমা ঐশ্বর্যর ক্ষেত্রেও কি হিসেবটা ওই একইরকম? ঠিক এরকমই কড়া তিনি? প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জয়ার সাফ উত্তর, “কড়া? না আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া কেন হব? ও আমার বৌমা। নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওই কাজ ভালভাবেই করেছেন।” জয়ার এই মন্তব্যের পর সমালোচনার ঝড়। নেটিজেনদের একযোগে অনুযোগ, “বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারেন না! এত বিদ্বেষ কেন?”

প্রসঙ্গত, ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের খবর যখন তুঙ্গে তখন এই নিয়ে নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছেন অভিষেক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আদপে ঘর ভাঙছে না তাঁদের। তাঁর দাবি যা রটেছে সে সবই রটনা ছাড়া আদপে কিছুই নয়। সব ঠিকই আছে, ভাল আছেন তাঁরা।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর