AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের কথা অমান্য, সুহানার মেজাজে আচমকাই রেগে যান হারান কিং, তারপর

Gossip: সেদিন শাহরুখ খানের বাড়িতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। দুজনে কথা বলছিলেন। তার মাঝেই শাহরুখ খান সুহানাকে বলেছিলেন তিনি যেন সাঁতার না কাটেন। কিন্তু সুহানা তা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না।

শাহরুখের কথা অমান্য, সুহানার মেজাজে আচমকাই রেগে যান হারান কিং, তারপর
| Updated on: Dec 16, 2024 | 10:00 AM
Share

সুহানা খান, বাবার আদরের মেয়ে। সাধারণত শাহরুখ খান তাঁর সন্তানদের নিয়ে কোনওদিন কোনও অভিযোগ করেন না। বরং প্রকাশ্যে প্রত্যেকের প্রশংসাই করে এসেছেন। এবং তিন সন্তানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কতটা গভীর তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সেই আদরের মেয়ের ওপরেই একবার মেজাজ হারিয়ে ছিলেন শাহরুখ খান। কেবিসি-তে সুহানা খান আসতেই সেই প্রসঙ্গ তুললেন অমিতাভ বচ্চন। একবার নাকি ভীষণ যেদ ধরে বসেন সুহানা খান। সেদিন শাহরুখ খানের বাড়িতে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। দুজনে কথা বলছিলেন। তার মাঝেই শাহরুখ খান সুহানাকে বলেছিলেন তিনি যেন সাঁতার না কাটেন। কিন্তু সুহানা তা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না।

বাবা মানা করার পরও সে বারবার একই কথা বলতে থাকে। কথার মাঝে সুহানার বারবার বায়নাতে বিরক্ত হয়ে যান শাহরুখ। একটা সময় সুহানাকে দেখে রীতিমত মেজাজ হারিয়ে চিৎকার করেন শাহরুখ খান। এত বছর পর সুহানাকে সামনে দেখে, সেই স্মৃতিতেই ভাসলেন অমিতাভ। শো চলাকালিন বিগ বি জানান, তখন সুহানার সত্যি কোনও ইচ্ছে ছিল না সাঁতার কাটার। কিন্তু যেহেতু তাঁকে মানা করা হয়েছে, এক প্রকার যেদ শুরু করেন সুহানা। সুহানার কথায়, বাবা সেই একবারই হয়তো আমায় কোনও কাজ করতে নিষেধ করেছিলেন। বাবা নয়তো কখনই কোনও কাজে বাধা দেন না। প্রসঙ্গত ২০২৩ সালের শেষে মুক্তি পেয়েছে সুহানা খানের প্রথম কাজ দ্য আর্চিস। যেখানে তাঁর কাজ বেশ প্রশংসিত। যদিও খুশি কাপুর সেভাবে দর্শক মনে জায়গা করতে পারেননি।

তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। শাহরুখ খানের সঙ্গেই নাকি ছবি করতে চলেছেন তিনি। যদিও এই খবরে সিলমোহর দেননি সুহানা কিংবা শাহরুখ খানের কেউই। তবে বলিউডের অন্দরমহলে এমনই গুঞ্জন চলতি বছরেই শুরু হয়ে গিয়েছে শুট।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়