AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুধুমাত্র এই কারণে…’, কেন মা হতে চান না লোপামুদ্রা মিত্র?

Lopamudra Mitra: ভালবাসা, ঝগড়া, হাসি-কান্না---এই সব মিলিয়ে দু'যুগ একসঙ্গে পার করে ফেলেছেন তাঁরা। ২৪ বছরের দাম্পত্যে কখনও সুর মিলেছে আবার কখনও তাল কেটেছে কিন্তু একে অপরের সঙ্গ তাঁরা কোনও দিন ছাড়েননি। কথা হচ্ছে লোপামুদ্রা মিত্র এবং জয় সরকারের।

'শুধুমাত্র এই কারণে...', কেন মা হতে চান না লোপামুদ্রা মিত্র?
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 5:02 PM
Share

ভালবাসা, ঝগড়া, হাসি-কান্না—এই সব মিলিয়ে দু’যুগ একসঙ্গে পার করে ফেলেছেন তাঁরা। ২৪ বছরের দাম্পত্যে কখনও সুর মিলেছে আবার কখনও তাল কেটেছে কিন্তু একে অপরের সঙ্গ তাঁরা কোনও দিন ছাড়েননি। কথা হচ্ছে লোপামুদ্রা মিত্র এবং জয় সরকারের। তাঁদের দু’জনের বয়সের ফারাক পাঁচ বছরের ।

জয় ছোট, লোপামুদ্রা বড়। তাতে কী? প্রেম কি আর বয়স মানে!এই জানুয়ারিতেই বিয়েটা সেরেছিলেন তাঁরা। শোয়ের মাঝে একটা ফাঁকা তারিখ দেখেই বিয়ে করেন তাঁরা। সালটা ছিল ২০০১। বিয়ের পর থেকে একটা প্রশ্ন অনেকবারই তাঁদের শুনতে হয়েছে। সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা করেননি তাঁরা? এখনও কেন বাচ্চার পরিকল্পনা করছেন না তাঁরা?

সেই প্রশ্নেরও স্পষ্ট জবাব দেন তাঁরা। বছর দুয়েক আগে মাছরাঙা টেলিভিশনকে একটি সাক্ষাত্‍কার দিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁকে সটান প্রশ্ন করা হয় যে এখনও তাঁরা কেন বাচ্চার পরিকল্পনা করেননি। সাক্ষাত্‍কারে গায়িকা বলেছিলেন, “আমাদের কোনও সন্তান নেই, শুধুমাত্র মিউজিকের জন্য। সঙ্গীতই আমাদের সন্তান। তাই তাকেই পুরো সময়টা দিতে চাই।” গান নিয়েই জীবনের বাকিটা কাটিয়ে দিতে চান তাঁরা। বয়সের ফারাক কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের জীবনে। তা নিয়ে বরের সঙ্গে অনেক সময়ই মজা করেন গায়িকা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?