AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইয়ামিকে ‘সরি’ বললেন রবীনা! ‘ধুরন্ধর’ দেখে হঠাৎ কী হল অভিনেত্রীর

আড্ডায় উঠে আসে আরেক মজার স্মৃতি। ছোটবেলায় রণবীর সিং নাকি রবীনার ভীষণ বড় ভক্ত ছিলেন। মাত্র ১০ বছর বয়সে তিনি অভিনেত্রীর একটি গানের শুটিং দেখতে গিয়েছিলেন। সেই স্মৃতি টেনে রবীনা বলেন, “সময় কত বদলে যায়! আজ সেই ছেলেটিকেই আমি এত শক্তিশালী ভূমিকায় দেখছি।” ‘ধুরন্ধর’-এ রণবীরের অভিনয় ছাড়াও বাকিদের অভিনয়ও বেশ ভালো লেগেছে বলেও জানান তিনি।

ইয়ামিকে ‘সরি’ বললেন রবীনা! 'ধুরন্ধর' দেখে হঠাৎ কী হল অভিনেত্রীর
| Updated on: Feb 16, 2026 | 4:47 PM
Share

দুমাস কেটে গিয়েছে মুক্তির পর। তবুও আলোচনা থামছে না ‘ধুরন্ধর’ ছবি নিয়ে। ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর ছবিটি যেন নতুন করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। একাধিক তারকারাও এই ছবি দেখে বেশ প্রশংসা করেছেন ছবিটির। এবার সেই দর্শক তালিকায় যোগ হলেন নব্বইয়ের জনপ্রিয় নায়িকা রবীনা ট্যান্ডন। ছবি দেখে তিনি যা বললেন, তা এখন বি-টাউনে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রবীনা জানান, ছবি দেখার পর তিনি ফোন করেছিলেন ইয়ামি গৌতমকে। আর ফোন ধরতেই সোজাসাপ্টা বলেছিলেন, “সরি!” হঠাৎ কেন ইয়ামির কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী?

আসলে রবীনা জানান, ইয়ামির স্বামী অর্থাৎ ছবির পরিচালক আদিত্য ধরের বড় ভক্ত হয়ে গিয়েছেন। রবীনা মনে করেন, সম্প্রতি যে ধরনের শক্তিশালী নায়ক খুঁজছিলেন দর্শক, তা ফিরিয়ে এনেছে এই ছবি। তাঁর মতে, “নায়ক যেন সত্যিই নায়কের মতো লাগে, এই আত্মবিশ্বাস, এই দৃঢ়তা দর্শক আবার দেখতে চেয়েছিলেন।” দেশের বাস্তব সমস্যা, কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়ানো এক সাহসী চরিত্র, সব মিলিয়ে ছবিটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আড্ডায় উঠে আসে আরেক মজার স্মৃতি। ছোটবেলায় রণবীর সিং নাকি রবীনার ভীষণ বড় ভক্ত ছিলেন। মাত্র ১০ বছর বয়সে তিনি অভিনেত্রীর একটি গানের শুটিং দেখতে গিয়েছিলেন। সেই স্মৃতি টেনে রবীনা বলেন, “সময় কত বদলে যায়! আজ সেই ছেলেটিকেই আমি এত শক্তিশালী ভূমিকায় দেখছি।” ‘ধুরন্ধর’-এ রণবীরের অভিনয় ছাড়াও বাকিদের অভিনয়ও বেশ ভালো লেগেছে বলেও জানান তিনি।

রণবীর সিং ছাড়াও ছবিতে রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপালের মতো তারকারা। ভারতে ছবিটি প্রায় হাজার কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গিয়েছে। এখন ছবি প্রেমীরা সকলেই অপেক্ষায় রয়েছেন মার্চে ছবির পরবর্তী পর্ব মুক্তির।