AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medicine: চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন? অচিরেই বড় বিপদ ডেকে আনছেন না তো?

Medicine: জ্বর,হাঁচি, কাশি বা পেট খারাপ হলে নিজে থেকেই খেয়ে নেন নানা ওষুধ। সাধারণ ওষুধে কাজ না হলে অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। আর এখানেই কিন্তু বিপদ। না বুঝেই নিজের শরীরের কোনও ক্ষতি করছেন না তো?

Medicine: চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন? অচিরেই বড় বিপদ ডেকে আনছেন না তো?
| Updated on: Aug 23, 2024 | 4:34 PM
Share

এমনিতেই মরসুম বদলের সময়। বর্ষা এলেই মাথা চাড়া দিয়ে ওঠে নানা রোগভোগ। মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর। প্রতিদিন এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে ছুটছেন বারবার। আবার অনেকেই কিন্তু ডাক্তারের তোয়াক্কা করেন না। জ্বর,হাঁচি, কাশি বা পেট খারাপ হলে নিজে থেকেই খেয়ে নেন নানা ওষুধ। সাধারণ ওষুধে কাজ না হলে অ্যান্টিবায়োটিক খেয়ে নেন। আর এখানেই কিন্তু বিপদ। না বুঝেই নিজের শরীরের কোনও ক্ষতি করছেন না তো?

যে কোনও রোগ থেকে মুক্তি পেতেই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু অধিকাংশ মানুষই তা করে না। অথচ নিজে নিজে ওষুধ খেয়ে যে বিপদ ডেকে আনছেন, সেটা অনেকেই বোঝেন না।

মনে রাখবেন রাসায়নিক ওষুধ অথবা কোনও সাধারণ ওষুধ যে কোনও সময়ে কিন্তু যে কারও ক্ষতি হতে পারে। অধিকাংশ মানুষ ওষুধ খায় এবং সুস্থ বোধ করে।

হয়তো দেখলেন আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খেলেন। কয়েক দিন বেশ আরাম পেলেন। বেশ সেড়েও উঠছিলেন। কিন্তু কয়েক দিন পরেই আবার আপনার স্বাস্থ্যের অবনতি হওয়া শুরু করল।

হয়তো একই ওষুধ খেয়ে দু’দিন আগে উপকার পেয়েছেন কিন্তু দু’দিন পরে সেই ওষুধ খাওয়ার ফলে অ্যালার্জি কিংবা অন্য কোনও সমস্যার সম্মুখীন হলেন। অর্থাৎ হিতে বিপরীত হতে পারে।

কিন্তু চিকিৎসকের পরামর্শ নিলে এই সম্ভাবনা অনেকটাই কম। চিকিৎসকেরা কিন্তু ওষুধের সঠিক পরিমাণ এবং সেটা খাওয়ার সঠিক সময়, নিয়ম বলে দিতে পারেন।

অনেক সময় আমরা কাশি, সর্দি, গলা ব্যথা প্রভৃতির মতো সমস্যায় কাফ সিরাপ খেয়ে নিই। কিন্তু এই ধরনের সমস্যা হলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। না হলে স্মৃতিভ্রংশ, উচ্চ রক্তচাপ, উত্তেজনা, ক্লান্তি, অনিয়মিত হৃদস্পন্দনের মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রেসক্রিপশনে যে ভাবে যে ওষুধ খাওয়ার কথা বলা থাকবে, তা মেনেই চলা উচিত।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক