AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mumbai Video: গভীর রাতে ৩ মহিলার মাতলামি, পুলিশ বাহিনীকে বালতি-পেটা, তারপর..

Mumbai Video: বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে, তিন মাতাল মহিলার দাপটে হিমশিম খেল মুম্বই পুলিশ। শেষ পর্যন্ত, মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীদের আক্রমণ এবং গালিগালাজ করার দায়ে গ্রেফতার করা হয় ওই তিন মহিলাকে। তাদের রাত জাগা পার্টি পরিণত হয় দুঃস্বপ্নে। কী ঘটেছিল? দেখুন ভিডিয়ো।

Mumbai Video: গভীর রাতে ৩ মহিলার মাতলামি, পুলিশ বাহিনীকে বালতি-পেটা, তারপর..
রাতের শহরে তিন মহিলার মাতলামি Image Credit: Twitter
| Updated on: May 10, 2024 | 2:55 PM
Share

মুম্বই: পুলিশ ইন্সপেক্টরের কলার চেপে ধরা, তাদের বালতি পেটা করা, কামড়াকামড়ি, গালি-গালাজ, পুলিশকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গী করা, পুলিশের উর্দি ছিঁড়ে দেওয়া – বাদ যায়নি কিছুই। বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে, তিন মাতাল মহিলার দাপটে হিমশিম খেল মুম্বই পুলিশ। শেষ পর্যন্ত, মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীদের আক্রমণ এবং গালিগালাজ করার দায়ে গ্রেফতার করা হয় ওই তিন মহিলাকে। তাদের রাত জাগা পার্টি পরিণত হয় দুঃস্বপ্নে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হয়েছে, কর্তব্যরত পুলিশের উপর ওই তিন মাতাল মহিলার চড়াও হওয়ার ভিডিয়ো। বিষয়টি নিয়ে সরব হয়েছে জাতীয় পুরুষ কমিশনও।

ঘটনাটি ঘটেছে মুম্বই শহরের উপকণ্ঠে অবস্থিত ভিরারের গোকুল টাউনশিপে। পুলিশ জানিয়েছে, ওই এলাকার একটি বার কাম রেস্তোরাঁয় পার্টি করতে গিয়েছিলেন ওই তিন মহিলা। বারের অন্য কয়েকজন গ্রাহকের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়েছিল। বার কর্তৃপক্ষ তাদের সেখান থেকে চলে যেতে বলেন। আর এই নিয়েই ঝামেলার সূত্রপাত ঘটেছিল। বার কাম রেস্তোরাঁর বাইরে থাকা একটি ফাস্টফুড জয়েন্টের কর্মীদের সঙ্গেও তাদের ঝগড়া শুরু হয়। এরপরই পরিস্থিতি সামাল দিতে, বার কর্তৃপক্ষ খবর দিয়েছিল অর্নলা থানায়।

প্রত্যক্ষর্শীরা জানিয়েছেন, পুলিশকে দেখে আরও খেপে গিয়েছিলেন মদ্যপ মহিলারা। পুলিশ জানিয়েছে তাঁদের নাম কাব্য প্রধান, অশ্বিনী পাতিল এবং পুনম। অশ্বিনী পাতিল এক পুলিশ ইন্সপেক্টরের কলার চেপে ধরায়, উত্তেজনা আরও বাড়ে। ভাইরাল ভিডিয়োতে, দেখা গিয়েছে তিন মহিলাই পুলিশ অফিসারদের সঙ্গে তুমুল ঝগড়া করছেন এবং তাঁদের গালিগালাজ করছেন। পুলিশের অভিযোগ, ঝগড়াঝাটি চলার মধ্যেই কাব্য প্রধান এক মহিলা পুলিশ কনস্টেবলের হাতে কামড়ে দেন। তাঁর উর্দিও ছিঁড়ে দেন। অশ্বিনী পাতিলও এক মহিলা পুলিশ কনস্টেবলের চুল ছিঁড়ে নেন এবং বারের এক মহিলা বাউন্সারের টি-শার্ট ছিঁড়ে দেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, কাব্য অপরর এক কনস্টেবলের মাথায় একটি লোহার বালতি দিয়ে আঘাত করেন বলেও অভিযোগ পুলিশের। ভিডিয়োতে কাব্যকে পুলিশকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গীও করতে দেখা গিয়েছে।

ভিডিয়োতে অবশ্য তিন মহিলার মধ্যে একজনকে, অপেক্ষাকত কম মারমুখী রূপে দেখা গিয়েছে। তিনি তাঁর বন্ধুদের শান্ত করার চেষ্টা করছিলেন। পুলিশ অফিসারদের কাছে হাতজোড় করে দুঃখপ্রকাশ করছিলেন। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম পুনম। তবে, তাঁকেও তাঁর বন্ধুদের কাণ্ডকারখানার দায় নিতে হয়েছে। পুলিশ কনস্টেবলরা কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয়। তারপর তিনজনকেই গ্রেফতার করা হয়। তিনজনকেই আপাতত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে। সকলেই একযোগে ওই তিন মহিলার সমালোচনা করেছেন। কেউ কেউ মজা করে বলেছেন, পুলিশের হয়েছে মহা মুশকিল। ঘরে বউ পেটায়, বাইরে অন্য মহিলা।

Follow Us