AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছত্তীসগঢ়ে মাওবাদী-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষে শহিদ ৫ জওয়ান, খতম কমপক্ষে ২ মাওবাদী

ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় তারেম অঞ্চলে এ দিন দুপুরে মাওবাদী উপস্থিতির খবর মিলতেই তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ(CRPF), জেলা নিরাপত্তা বাহিনী (District Reserve Guard) ও স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। আচমকাই তাঁদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা।

ছত্তীসগঢ়ে মাওবাদী-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষে শহিদ ৫ জওয়ান, খতম কমপক্ষে ২ মাওবাদী
প্রতীকী চিত্র।
| Updated on: Apr 03, 2021 | 6:27 PM
Share

বিজাপুর: মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চলাকালীনই যৌথ বাহিনীর উপর হামলা চালাল মাওবাদীরা। ছত্তীসগঢ়(Chhattisgarh)-র বিজাপুর জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতেও মৃত্যু হয়েছে কমপক্ষে দুই মাওবাদীর। এখনও চলছে এনকাউন্টার (Encounter)।

সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় তারেম অঞ্চলে এ দিন দুপুরে মাওবাদী উপস্থিতির খবর মিলতেই তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ(CRPF), জেলা নিরাপত্তা বাহিনী (District Reserve Guard) ও স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। আচমকাই তাঁদের উপর গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালাতে শুরু যৌথ বাহিনীও। এখনও চলছে সেই এনকাউন্টার।

আরও পড়ুন: ৪৮ নয়, ২৪ ঘণ্টা! কমলো হিমন্তের প্রচারে নিষেধাজ্ঞার মেয়াদ, তবে বদলি হলেন তাঁর ভাই

ছত্তীসগঢ় পুলিশের ডিরেক্টর জেনারেল ডিএম অবস্তী বলেন, “মাওবাদী-কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষে পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জওয়ান। নিহতদের মধ্যে তিনজন সিআরপিএফ ও দুইজন জেলা নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।”

এর আগে গত ২৩ মার্চও নারায়ণপুর জেলায় সেনাবাহিনীর একটি বাস যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটায় নকশালরা। সেই ঘটনায় পাঁচজন ডিআরজি জওয়ান প্রাণ হারান। এ দিকে, চলতি সপ্তাহেই সুকমা জেলায় ইন্দো-টিবেটিয়ান বর্ডার ফোর্সের পুলিশও তিনজন নকশাল জঙ্গিকে গ্রেফতার করে।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News: একদিনে ৮৯ হাজারে সর্বোচ্চ সংক্রমণ দেশে, মৃতদেহের পাহাড় ছত্তীসগঢ়ে

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩