AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Meerut Stampede: মিরাটে এবার হাথরাসের ছায়া, ধর্মকথা শুনতে এসে পদপিষ্ট একাধিক

Meerut Stampede: পন্ডিত প্রদীপ মিশ্র নামে এক কথাবাচকের অনুষ্ঠানেই ঘটনাটি ঘটেছে। শুক্রবার ছিল ষষ্ঠ দিন। আর প্রদীপ মিশ্রের ভাষণ শুনতে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ অনুগামী এবং ভক্ত। মিরাটের শতাব্দীনগরে কেদারেশ্বর সেবা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। গত ১৫ ডিসেম্বর থেকে চলছিল অনুষ্ঠানটি। প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

Meerut Stampede: মিরাটে এবার হাথরাসের ছায়া, ধর্মকথা শুনতে এসে পদপিষ্ট একাধিক
মিরাটে পদপিষ্ট একাধিকImage Credit: Monu Lodhi
| Updated on: Dec 20, 2024 | 9:18 PM
Share

মিরাট: হাথরাসের ছায়া পড়ল মিরাটে। আচমকা হুড়োহুড়ি। তারপরেই ফের পদপিষ্ট হওয়ার ঘটনা। আহত একাধিক। হতাহতের খবর এখনও মেলেনি। সাতদিন ব্যাপী একটি অনুষ্ঠানে শেষের ঠিক আগের দিনেই ঘটল বিপত্তি।

জানা গিয়েছে, পন্ডিত প্রদীপ মিশ্র নামে এক কথাবাচকের অনুষ্ঠানেই ঘটনাটি ঘটেছে। শুক্রবার ছিল ষষ্ঠ দিন। আর প্রদীপ মিশ্রের ভাষণ শুনতে হাজির হয়েছিলেন কয়েক লক্ষ অনুগামী এবং ভক্ত। মিরাটের শতাব্দীনগরে কেদারেশ্বর সেবা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। গত ১৫ ডিসেম্বর থেকে চলছিল অনুষ্ঠানটি। প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

আগত অনুগামীদের সংখ্যা অতিরিক্ত হয়ে যাওয়ার জেরে অনুষ্ঠান কেন্দ্রের মূল দরজা বন্ধ করে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা। আর তার জেরেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ঘটে বিপত্তি। অবশ্য, এখনও পর্যন্ত ঠিক কত সংখ্যক মানুষ পদপিষ্ট হয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি প্রশাসন তরফে।

প্রসঙ্গত, মাস কয়েক আগে হাথরাসের এক স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠানেও ঘটেছিল একই ঘটনা। ধর্মগুরু সুরজ পাল ওরফে ভোলে বাবার ডাকে হাজির হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। অনুষ্ঠান শেষে ঘটে বিপত্তি। হুড়োহুড়িতে পদপিষ্ট হন একশোর অধিক। অতিরিক্ত ভিড়ই বিপর্যয়ের কারণ, এমনটাই জানিয়েছিল পুলিশের বিশেষ তদন্তকারী দল।

এই ঘটনার পরেই স্বঘোষিত ধর্মগুরু বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভূরি ভূরি অভিযোগ উঠে আসে। সেই সৎসঙ্গে যেখানে উপস্থিত থাকার কথা ছিল মোট ৮০ হাজার ভক্তের, তার পরিবর্তে সেখানে উপস্থিত হয়েছিল প্রায় আড়াই লক্ষ অনুগামী ও ভক্ত। গোটা ঘটনায় মূল উদ্যোক্তা-সহ মোট ন’জনকে গ্রেফতার করা হলেও অধরাই রয়ে গিয়েছিলেন ভোলে বাবা। এমনকী, তার বিরুদ্ধে দায়ের হয়নি কোনও এফআইআরও।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?