AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: ফিটনেস সার্টিফিকেট নেই, নেশায় চুর চালক, স্কুল বাস উলটিয়ে শেষ তরতাজা ৬টি প্রাণ

Bus Accident: জিএল পাবলিক স্কুলের বাস এটি। ইদ থাকা সত্ত্বেও আজ স্কুল খোলা ছিল। বাসে করে পড়ুয়ারা স্কুলে যাচ্ছিল। কানিনার উনহানি গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সজোরে গিয়ে ধাক্কা মারে একটি গাছে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় বাস।

Accident: ফিটনেস সার্টিফিকেট নেই, নেশায় চুর চালক, স্কুল বাস উলটিয়ে শেষ তরতাজা ৬টি প্রাণ
দুর্ঘটনাগ্রস্ত বাসটি।Image Credit: Twitter
| Updated on: Apr 11, 2024 | 11:19 AM
Share

চণ্ডীগঢ়: ইদের দিনেও খোলা স্কুল। সাতসকালে ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছিল খুদে পড়ুয়ারা। মাঝপথেই থেমে গেল তাদের জীবন। দুর্ঘটনার মুখে স্কুল বাস। মৃত্যু হল ৬ পড়ুয়ার। আহত আরও কমপক্ষে ১২ পডুয়া। বৃহস্পতিবার সকালে হরিয়ানার নারনাউলে পথ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার মহেন্দ্রগড়ে। জিএল পাবলিক স্কুলের বাস এটি। ইদ থাকা সত্ত্বেও আজ স্কুল খোলা ছিল। বাসে করে পড়ুয়ারা স্কুলে যাচ্ছিল। বাসে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল। কানিনার উনহানি গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সজোরে গিয়ে ধাক্কা মারে একটি গাছে। সঙ্গে সঙ্গেই উল্টে যায় বাস।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই স্কুল বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। নেশার ঘোরেই তিনি স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারেন। গাড়ির কাগজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ৬ বছর আগেই বাসের ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তারপরও কীভাবে এত বছর ধরে বাসটি চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?