AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Cylinder New Rules: এখান থেকে আর LPG Cylinder কিনতে পারবেন না! বড় ঘোষণা হয়ে গেল

LPG Cylinder Purchase Restrictions: গৃহস্থ ও বাণিজ্যিক সংস্থাগুলির সুবিধার জন্য ছোট পাঁচ কেজির এলপিজি সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৈধ আইডি ব্যবহার করে গ্যাস এজেন্সি থেকে এই এলপিজি সিলিন্ডার কেনা যাবে। এর জন্য কোনও অ্যাড্রেস প্রুফ লাগবে না।

LPG Cylinder New Rules: এখান থেকে আর LPG Cylinder কিনতে পারবেন না! বড় ঘোষণা হয়ে গেল
এলপিজি সঙ্কটের মাঝে বড় সিদ্ধান্ত।Image Credit: PTI
| Updated on: Apr 06, 2026 | 7:26 AM
Share

নয়া দিল্লি: যুদ্ধ থামার নাম নেই। বাড়ছে জ্বালানি সঙ্কট। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের সঙ্কট (LPG Cylinder Crisis) তীব্র হচ্ছে। কেন্দ্রের তরফে পর্যাপ্ত জোগানের ব্যবস্থা করা হলেও, কালোবাজারি ও অবৈধভাবে সিলিন্ডার মজুত করার কারণে অনেককেই দ্বিগুণ, তিনগুণ দাম দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত ঘোষণা। এবার থেকে আর গো়ডাউন (Godown) থেকে সরাসরি এলপিজি সিলিন্ডার কেনা যাবে না। যদি কেউ গোডাউন থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

দিল্লির অয়েল মার্কেটিং কোম্পানিগুলি সমস্ত ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে যে এবার থেকে স্টোরেজ পয়েন্ট থেকে কোনও ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি করা বেআইনি। যাতে অবৈধভাবে এলপিজি বিক্রি, মজুত করা এবং ব্ল্য়াক মার্কেটিং না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। গ্রাহকদের বুকিং সিস্টেমের মাধ্যমে গ্যাসের ডেলিভারি নিতে বলা হয়েছে।

বাসিন্দাদেরও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনওভাবে গোডাউনে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করা যাবে না। এলপিজি বুক করলে, নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি বাড়িতেই সিলিন্ডার ডেলিভারি করা হবে।

গৃহস্থ ও বাণিজ্যিক সংস্থাগুলির সুবিধার জন্য ছোট পাঁচ কেজির এলপিজি সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৈধ আইডি ব্যবহার করে গ্যাস এজেন্সি থেকে এই এলপিজি সিলিন্ডার কেনা যাবে। এর জন্য কোনও অ্যাড্রেস প্রুফ লাগবে না। এতে পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, দিল্লিতে এলপিজির সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বুকিংয়ের সাড়ে চার দিনের মধ্যেই গ্যাস ডেলিভারি হয়ে যাচ্ছে।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে