AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Bomb Blast Threat: ‘দুপুর ২টো ১১-এ ব্লাস্ট হবে হাইকোর্টে, তারপরই একের পর এক বিস্ফোরণ’! স্বাধীনতা দিবসের আগেই এল হুমকি ইমেইল, তীব্র আতঙ্ক

Independence Day: আজ সকালে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়ায়। ওই হুমকি ইমেইলে লেখা আছে, "ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২.১১"। এই ইমেইল পেতেই শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই ইমেইলে উল্লেখিত জায়গাগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি। 

Delhi Bomb Blast Threat: 'দুপুর ২টো ১১-এ ব্লাস্ট হবে হাইকোর্টে, তারপরই একের পর এক বিস্ফোরণ'! স্বাধীনতা দিবসের আগেই এল হুমকি ইমেইল, তীব্র আতঙ্ক
দিল্লিতে স্বাধীনতা দিবসের আগেই বিস্ফোরণের হুমকি।Image Credit: X
| Edited By: | Updated on: Aug 14, 2026 | 2:23 PM
Share

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসের আগের দিনই বোমাতঙ্ক। স্বাধীনতা দিবসের আগে দিল্লি হাইকোর্ট, এয়ারপোর্টে টার্মিনাল তিন সহ ছয় জায়গায় বোমাতঙ্ক। ইমেইল আছে, এই জায়গাগুলিতে বোমা রাখা আছে। জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস, ডিএম অফিস সহ বিভিন্ন জায়গায় ইমেইল এসেছে। এই মেইল আসার পরই বেড়েছে তৎপরতা। ইমেল-এর সত্যতা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে, আজ সকালে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়ায়। ওই হুমকি ইমেইলে লেখা আছে, “ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২.১১”। এই ইমেইল পেতেই শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই ইমেইলে উল্লেখিত জায়গাগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি।

সূত্রের খবর, এই হুমকির পিছনে খালিস্তানের হাত থাকতে পারে। কারণ পাঠানো ইমেইলে খালিস্তান লেখা ছিল। ইমেইলে হুমকি দিয়ে বলা হয়েছে, দিল্লিকে খালিস্তানে পরিণত করে দেওয়া হবে। ওই হুমকি ইমেইলে আরও উল্লেখ করা হয়েছে যে শনিবার, ১৫ অগস্ট দুপুর ২টো ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ হবে। এর এক ঘণ্টা পর থেকে জেলা আদালতে বিস্ফোরণ হবে।

হুমকি মেইলে বলা হয়েছে, “দিল্লি কোর্ট শুধু শিখদের বিরুদ্ধে মামলা শোনে”। শিখরা ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছে বলেও দাবি করা হয়েছে।

দিল্লি হাইকোর্ট, বিমানবন্দরের পাশাপাশি জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস, ডিএম অফিসও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো ও অম্বালাগামী ট্রেনেও হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি ইমেইলের উৎস সন্ধান করছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা