AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi Fire: চারিদিকে পোড়া মাংসের গন্ধ, বের হচ্ছে পরপর লাশ, দাউদাউ করে জ্বলে পুড়ে ছাই বহুতল

Delhi building fire: অগ্নিকাণ্ডের খবর পেয়েই সঙ্গে সঙ্গে দমকলের তিনটি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউসার, একটি ব্রিথিং সাপোর্ট ইউনিট ও একটি কুইক রেসপন্স ভেহিকেল পৌঁছয়, তবে সরু গলি হওয়ায় তাদের আগুন  নেভাতে ও উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। 

Delhi Fire: চারিদিকে পোড়া মাংসের গন্ধ, বের হচ্ছে পরপর লাশ, দাউদাউ করে জ্বলে পুড়ে ছাই বহুতল
দিল্লির বহুতলে আগুন।Image Credit: X
| Updated on: Jun 12, 2026 | 10:19 AM
Share

নয়া দিল্লি: জতুগৃহ যেন রাজধানী। দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Delhi Fire)। একটি বিল্ডিংয়ে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে তিনজনের। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ছয় থেকে আটজনকে। এদের মধ্যে অনেকেই দ্বগ্ধ হয়েছেন। ভিতরে আরও বাসিন্দার আটকে থাকার সম্ভাবনা।

আজ, শুক্রবার মাঝ রাতে দিল্লির তুঘলকবাদে একটি বিল্ডিংয়ে আগুন লাগে। রাত আড়াইটে নাগাদ আগুন লাগার খবর আসে। দমকল বিভাগ জানিয়েছে, বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন লাগে। তা উপরের পাঁচটি তল পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভোর চারটে পর্যন্ত লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর উদ্ধারকাজ শুরু করা হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই সঙ্গে সঙ্গে দমকলের তিনটি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউসার, একটি ব্রিথিং সাপোর্ট ইউনিট ও একটি কুইক রেসপন্স ভেহিকেল পৌঁছয়, তবে সরু গলি হওয়ায় তাদের আগুন  নেভাতে ও উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের।

এখনও পর্যন্ত আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিল্ডিংয়ের ভিতরে আরও বাসিন্দাদের আটকে থাকার সম্ভাবনা। তাদের উদ্ধার করার চেষ্টা করছে দমকলকর্মীরা। তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, বিল্ডিংয়ের নীচের তলায় যে গাড়িগুলি পার্ক করে রাখা ছিল, সেগুলির মধ্যে কোনও একটি থেকেই আগুন লেগেছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লির একটি হোটেলে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছিল বলে খবর।

Follow Us