AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IRCTC Ticket Booking: আসছে IRCTC-র নয়া ওয়েবসাইট, বদলে যাবে টিকিট বুকিংয়ের প্রক্রিয়া?

IRCTC New Website Launch: IRCTC-র ওয়েবসাইট সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে। এক ছাত্র IRCTC-র ক্যাপচা সমস্যা নিয়ে অভিযোগ জানান। ছাত্রের বক্তব্য শোনার পরই রেলমন্ত্রী ফোনে এক আধিকারিকের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ছাত্রছাত্রীরা নতুন IRCTC ওয়েবসাইটের দাবি জানিয়েছেন।

IRCTC Ticket Booking: আসছে IRCTC-র নয়া ওয়েবসাইট, বদলে যাবে টিকিট বুকিংয়ের প্রক্রিয়া?
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Jun 12, 2026 | 9:52 AM
Share

নয়া দিল্লি: ট্রেনের টিকিট বুকিংয়ের (Train Ticket Booking) ক্ষেত্রে IRCTC-র ওয়েবসাইট নিয়ে যাত্রীদের অভিযোগ নতুন নয়। কখনও সার্ভার ডাউন, কখনও ওটিপি সমস্যা, আবার কখনও তৎকাল টিকিট বুকিংয়ের (Online Ticket Booking) সময় অতিরিক্ত প্রেসারের কারণে ওয়েবসাইটে সমস্যা দেখা যায়। ট্রেনের টিকিট বুকিংয়ে সমস্যা হয়। এবার সেই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল।

IRCTC-র নতুন ওয়েবসাইট

বুকিংয়ের সমস্যা দূর করতে এবার IRCTC-র নতুন ওয়েবসাইট (IRCTC New Website) চালু হবে। পুরনো ওয়েবসাইট আর থাকবে না। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হবে নতুন ও উন্নত IRCTC ওয়েবসাইট। সম্প্রতি, জয়পুরের একটি ইনস্টিটিউশনে ছাত্রছাত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই নতুন ওয়েবসাইটের ঘোষণা করেন।

IRCTC-র ওয়েবসাইট নিয়ে অভিযোগ

আসলে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে আলোচনার সময় IRCTC-র ওয়েবসাইট সংক্রান্ত একাধিক অভিযোগ তোলা হয়। এক ছাত্র IRCTC-র ক্যাপচা সমস্যা নিয়ে অভিযোগ জানান। ছাত্রের বক্তব্য শোনার পরই রেলমন্ত্রী ফোনে এক আধিকারিকের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ছাত্রছাত্রীরা নতুন IRCTC ওয়েবসাইটের দাবি জানিয়েছেন। এরপর তিনি আধিকারিককে প্রশ্ন করেন, আগামী ৩০ দিনের মধ্যে নতুন ওয়েবসাইট চালু করা সম্ভব কি না। এরপর অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই নতুন IRCTC ওয়েবসাইট চালু করা হবে। রেলমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্রছাত্রীরা।

অনলাইন টিকিট বুকিং 

ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং পরিষেবা শুরু হয়েছিল ২০০২ সালে। বর্তমানে প্রায় ৮৮ শতাংশ রেল টিকিট অনলাইনেই বুক করা হয়। ফলে IRCTC ওয়েবসাইটের উপর নির্ভরশীল যাত্রীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু, একইসঙ্গে টিকিট বুকিংয়েও সমস্যার অভিযোগও বাড়ছে।

গত বছর জুলাই মাস থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ব্যবহারকারীদের জন্য বিশেষ নিয়ম চালু করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে ভুয়ো বা সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে প্রায় ৩ কোটি ৪ লক্ষ IRCTC অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ২ কোটি ৯৪ লক্ষ অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত রেখে পুনরায় যাচাইয়ের সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, সম্প্রতি IRCTC ট্রেন ও স্টেশনে পরিবেশিত খাবারের মান উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর নজরদারি ব্যবস্থাও চালু করেছে। দেশের ৮০০-র বেশি IRCTC রান্নাঘরে ২ হাজার ৩৯৪টি AI ক্যামেরা বসানো হয়েছে। দিল্লির একটি কেন্দ্রীয় ওয়ার রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। রেলের দাবি, এই AI প্রযুক্তি খাবার প্রস্তুতির সময় পরিচ্ছন্নতার ক্ষেত্রে মোট ৯ ধরনের ত্রুটি বা অনিয়ম চিহ্নিত করতে সক্ষম। ফলে যাত্রীদের জন্য আরও নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

Follow Us