AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: দিল্লিতে শান্তনু, ডেরেক-সহ তৃণমূলের ১০ জনকে বাসে তুলে নিয়ে গেল পুলিশ

TMC: কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে দফতরের সামনেই ধরনায় বসে পড়েন তৃণমূলের প্রতিনিধিরা। যতক্ষণ না কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের বদলির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততক্ষণ ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা-নেত্রীরা। যদিও নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা কোনওভাবেই বরদাস্ত করতে রাজি নয় দিল্লি পুলিশ।

TMC: দিল্লিতে শান্তনু, ডেরেক-সহ তৃণমূলের ১০ জনকে বাসে তুলে নিয়ে গেল পুলিশ
পুলিশের বাসে তৃণমূলের প্রতিনিধিদলImage Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 08, 2024 | 6:36 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগে এবার দিল্লিতে গিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। সোমবার দুপুরেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে দেখা করেন ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেন, অর্পিতা ঘোষ, দোলা সেন, সুদীপ রাহা-সহ তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে দফতরের সামনেই ধরনায় বসে পড়েন তৃণমূলের প্রতিনিধিরা। যতক্ষণ না কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের বদলির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততক্ষণ ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা-নেত্রীরা। যদিও নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা কোনওভাবেই বরদাস্ত করতে রাজি নয় দিল্লি পুলিশ।

ফলে কমিশনের অফিসের সামনে তৃণমূলে সেই ধরনা তুলে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে সেখান থেকে ডেরেকদের সরানোর চেষ্টা করে পুলিশ এবং পরে তাঁদের একটি বাসে তুলে কমিশনের অফিসের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘাসফুল শিবির সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির মন্দির মার্গ থানায়। পরে সেখান থেকে অন্য একটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।

পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলকে বাসে তুলে নিয়ে যাওয়ার আগে দোলা সেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মোদীবাবু, অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাঁদের জমিদারি… যদি মনে করেন কেন্দ্রীয় এজেন্সগুলি বিজেপিরই একটি প্রতিষ্ঠান… তাহলে তাঁরা ভুল করছেন। আমরা সেটাই নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা চাই নির্বাচন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক।’

যদিও তৃণমূলের এই দিল্লিযাত্রাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবির। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘ফটোসেশন করতে গিয়েছে, যাতে মিডিয়া পাবলিসিটি পায়। বাজার খুব খারাপ, মিটিংয়ে লোক হচ্ছে না।’

Follow Us