AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivek Agnihotri At Yogi’s Oath : যোগীর শপথেও ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আঁচ, আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বড় চমক

Vivek Agnihotri At Yogi's Oath : লখনউতে যোগীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা। আমন্ত্রণ পেয়েছেন 'দ্য কাশ্মীর ফাইলস' চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।

Vivek Agnihotri At Yogi's Oath : যোগীর শপথেও 'দ্য কাশ্মীর ফাইলস'-এর আঁচ, আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বড় চমক
ছবি সৌজন্যে : টুইটার (Anupam Kher)
| Edited By: | Updated on: Mar 24, 2022 | 11:18 PM
Share

লখনউ : বিপুল সংখ্যায় জনমত পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। উত্তর প্রদেশের রাজনৈতিক ইতিহাসে ৩৭ বছরে যা প্রথম। উত্তর প্রদেশে বিজেপির জয়ের পর কোনও সন্দেহ ছিল না যে মুখ্যমন্ত্রীর গদি যোগী আদিত্যনাথের নামেই। অবশেষে আগামীকাল দ্বিতীয়বারের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন যোগী আদিত্যনাথ। লখনউতে যোগীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা। আমন্ত্রণ পেয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা অনুপম খেরও।

এই মুহুর্তে সবথেকে বহুল চর্চিত ছবি হল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর প্রদর্শনীতে কর মুকুব করা হয়েছে। এই ছবি নিয়ে বিভিন্ন মহল থেকে নানাবিধ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। আবার অনেকে এই ছবির সমালোচনাও করেছেন। অনেকেই আবার দাবি করেছেন, কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচার হয়েছে এটা ঠিক। কিন্তু ছবিতে সেই বিষয়টিকে অতিরঞ্জিত করেও দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন একাংশ। ইতিমধ্যে যোগী আদিত্যনাথ কাশ্মীর উপত্যকা নিয়ে এই ছবির প্রদর্শনীকে করমুক্ত ঘোষণা করেছে। এই করমুক্ত করার বিষয়ে ঘোষণার পর ২০ মার্চ বিবেক অগ্নিহোত্রি, পল্লবী যোশী এবং অনুপম খের লখনউতে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন।

এই ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই চলচ্চিত্রকে কেন্দ্র করে বিজেপি সরকার এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। এই ছবিকে সমর্থন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। যাঁরা বিবেক অগ্নিহোত্রির পরিচালনার সমালোচনা করেছিলেন তাঁদের সমালোচনায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : Chinese Foreign Minister : OIC-র মঞ্চে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে পা চিনা বিদেশমন্ত্রীর, লক্ষ্য বরফ গলানো?

আরও পড়ুন : Bagtui Massacre : বগটুই হত্যাকান্ডে এবার ময়দানে নামলেন ওয়েইসি, মুসলিম আবেগ খুঁচিয়ে উসকে দিলেন বিতর্ক

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী