AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক ভারত, বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর হাত ধরে রেকর্ড

Metro Network: মেট্রোর পাশাপাশি নমো ভারত করিডরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর পর্যন্ত ১৩ কিলোমিটার রুটের উদ্বোধন করবেন তিনি। নমো ভারতে সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর অবধি ভ্রমণও করবেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক ভারত, বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর হাত ধরে রেকর্ড
বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল ভারত।Image Credit: Getty Image & PTI
| Updated on: Jan 05, 2025 | 12:36 PM
Share

নয়া দিল্লি: ২০২৫ সালের শুরুতেই সাফল্যের নয়া ফলক ছুঁল ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কে পরিণত হল ভারত। ১০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত হল মেট্রোর পথ। আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বেোধন করবেন। পাশাপাশি দিল্লি-গাজিয়াবাদ-মিরট রুটের নমো ভারত করিডরের একটি অংশও উদ্বোধন করবেন।

বিশ্বের সবথেকে বড় মেট্রো রেল নেটওয়ার্ক রয়েছে চিনে। এরপরই রয়েছে আমেরিকার স্থান। এবার তৃতীয় স্থানে নিজের জায়গা পাকা করে নিল ভারত। লক্ষ্য শীঘ্রই আমেরিকাকে ছাপিয়ে যাওয়ার। আর সেই স্বপ্ন সত্যির পথেই আজ আরও এক ধাপ পূরণ হবে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে।  দিল্লি মেট্রোর সম্পসারিত রুট, ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করবেন তিনি।

মেট্রোর পাশাপাশি নমো ভারত করিডরেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর পর্যন্ত ১৩ কিলোমিটার রুটের উদ্বোধন করবেন তিনি। নমো ভারতে সাহিবাবাদ থেকে নিউ অশোক নগর অবধি ভ্রমণও করবেন।

আজ বিকেল থেকেই যাত্রীরা এই ট্রেনে সফর করতে পারবেন। ১৫ মিনিট অন্তরই এই ট্রেন মিলবে। স্ট্যান্ডার্ড কোচে ভাড়া ১৫০ টাকা এবং প্রিমিয়াম কোচে ২২৫ টাকা ভাড়া লাগবে। এই প্রথম নমো ভারত ট্রেন মাটির নীচ দিয়ে যাবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?