AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi in Loksabha: ‘যারা নিজেদের হিন্দু-হিন্দু বলে…’, রাহুলের মন্তব্যে শোরগোল সংসদে, কড়া প্রতিক্রিয়া মোদী-শাহের

Rahul Gandhi in Loksabha: রাহুল এদিন ছবি দেখিয়ে উল্লেখ করেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। শিবের ছবি অহিংসার প্রতীক। কংগ্রেস সাংসদ দাবি করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তাঁরা অহিংসার পথেই হেঁটেছেন।

Rahul Gandhi in Loksabha: 'যারা নিজেদের হিন্দু-হিন্দু বলে...', রাহুলের মন্তব্যে শোরগোল সংসদে, কড়া প্রতিক্রিয়া মোদী-শাহের
সংসদে বিরোদী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে বিতর্কImage Credit: PTI
| Updated on: Jul 01, 2024 | 3:30 PM
Share

নয়া দিল্লি: লোকসভার বিরোধী দলনেতা হিসেবে সোমবার প্রথমবার বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তাঁর সেই প্রথম ভাষণেই শোরগোল শুরু হল সংসদে। এদিন শিবের ছবি হাতে নিয়ে বক্তব্য শুরু করেন রাহুল। তিনি দাবি করেন, শিবের ছবিতে অহিংসার বার্তা রয়েছে। এরপরই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “যাঁরা নিজেদের হিন্দু-হিন্দু বলে তাঁরা ২৪ ঘণ্টা হিংসার কথা বলছে।” তাঁর এই মন্তব্যে বিতর্ক চরমে পৌঁছয়। বিরোধী দলনেতার এমনটা বলা উচিত হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাহুল এদিন ছবি দেখিয়ে উল্লেখ করেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। শিবের ছবি অহিংসার প্রতীক। কংগ্রেস সাংসদ দাবি করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তাঁরা অহিংসার পথেই হেঁটেছেন। এরপরই তিনি বলেন, “যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা আর ঘৃণার কথা বলেন। মানুষকে ভয় দেখান।”

রাহুলের এই মন্তব্যের পর নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, “গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়।” এ কথা শুনে রাহুল গান্ধী বলেন, “বিজেপি আর আরএসএস মানেই দেশের পুরো হিন্দু সমাজ নয়।” এরপরই রাহুলের মন্তব্য নিয়ে সরব হন অমিত শাহ। তিনি বলেন, “উনি জানেন না। কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন। তাঁরা সবাই হিংসাত্মক? হিংসার কথা কোনও ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কীভাবে। ওঁর ক্ষমা চাওয়া উচিত।”

তবে তাতেও থামেননি রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও তোলেন রাহুল গান্ধী। বিজেপি সাংসদরা এদিন বারবার সংসদের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ করেন রাহুলের বিরুদ্ধে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য