AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: স্বাগত জানাতে তৈরি তো? বেরিল টপকে দেশে ফিরছেন চ্যাম্পিয়ন বিরাট-রোহিতরা

Team India T20 WC Champion: টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট টিম কবে দেশে ফিরবে? এই অপেক্ষায় দিন গুনছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। এ বার তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। বার্বাডোজ থেকে ভারতে আসার চার্টার্ড ফ্লাইট ধরে নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

T20 World Cup 2024: স্বাগত জানাতে তৈরি তো? বেরিল টপকে দেশে ফিরছেন চ্যাম্পিয়ন বিরাট-রোহিতরা
T20 World Cup 2024: স্বাগত জানাতে তৈরি তো? বেরিল টপকে দেশে ফিরছেন চ্যাম্পিয়ন বিরাট-রোহিতরা
| Updated on: Jul 03, 2024 | 4:35 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেট প্রেমীদের অপেক্ষা এ বার শেষ হল বলে। অবশেষে বেরিল বাধা টপকে ভারতে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত (India) টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে ২৯ জুন। তারপর থেকে সেখানেই আটকে ছিল বিশ্বজয়ীরা। কারণ বার্বাডোজে বেরিল চোখ রাঙাচ্ছিল। এ বার বিশ্বকাপ ট্রফি ও দলবল নিয়ে দেশে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

নিজের ইন্সটাগ্রামে সূর্যকুমার যাদবের পাশে বিমানের ভেতর দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন রোহিত। যেখানে দেখা গিয়েছে স্কাই হাসছেন এবং রোহিতের হাতে থাকা বিশ্বকাপ ট্রফির দিকে ইশারা করছেন। ছবিটির ক্যাপশনে ভারতের ক্যাপ্টেন লেখেন, ‘বাড়ি আসছি।’ সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি এবং একটি চ্যাম্পিয়ন ট্রফির ইমোজি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন টিমের জন্য এক চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার স্পেশাল ওই চাটার্ড ফ্লাইটের নাম AIC24WC (Air India Champions 24 World Cup)। বার্বাডোজ থেকে ওই বিমান সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪.৫০এ ছেড়েছে। দিল্লিতে ভারতের চাটার্ড ফ্লাইট পৌঁছনোর কথা বৃহস্পতিবার সকাল ৬.২০ নাগাদ। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রোহিত অ্যান্ড কোংয়ের দেখা করার কথা। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর চ্যাম্পিয়নদের মুম্বইয়ে একটি রোড-শো করার কথা। এরপর ওয়াংখেড়েতে একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন রোহিত শর্মা।

Follow Us