AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Ship India: হরমুজ পেরিয়ে এল আরও একটা জাহাজ, এখন কত দিনের জ্বালানি পড়ে আছে ভারতের কাছে?

LPG Supply India Update: মধ্য প্রাচ্যের যুদ্ধের জেরে যেখানে গোটা বিশ্বই অনিশ্চয়তা-সঙ্কটের মাঝে রয়েছে, সেই সময়ে এই এলপিজি ভর্তি জাহাজ এসে ভারতকে অনেকটাই স্বস্তি দিয়েছে। কেন্দ্রের তরফেও এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে বলা হয়েছে যে এই জাহাজের আসা উল্লেখযোগ্য মাইলফলক। জাহাজের সকল কর্মীরা সুরক্ষিত রয়েছেন।  

LPG Ship India: হরমুজ পেরিয়ে এল আরও একটা জাহাজ, এখন কত দিনের জ্বালানি পড়ে আছে ভারতের কাছে?
নভি মুম্বইয়ে এসে পৌঁছল গ্রিন আশা।Image Credit: PTI
| Updated on: Apr 10, 2026 | 10:02 AM
Share

নয়া দিল্লি: দুই সপ্তাহের সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইরান-আমেরিকা (Iran-USA)। যুদ্ধ যে পুরোপুরি থেমে গিয়েছে, তা বলা যাচ্ছে না। ইজরায়েল নতুন করে লেবাননে হামলা শুরু করেছে। এই জটিল পরিস্থিতির মধ্যেও ভারতের জন্য ভাল খবর। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) পথ পেরিয়ে ভারতে এসে পৌঁছল আরও একটি এলপিজি-বাহী জাহাজ। এখন ভারতের ভাঁড়ারে কত এলপিজি আছে? কতদিন চলবে এই জ্বালানি?

গতকাল, বৃহস্পতিবারই নভি মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দরে এসে পৌঁছয় এলপিজি বোঝাই জাহাজ- গ্রিন আশা। গত ৩০ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির আল রামস বন্দর থেকে রওনা দিয়েছিল এই জাহাজ। এতদিন যুদ্ধের জেরেই হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল ওই জাহাজ। জানা গিয়েছে, ওই জাহাজে ১৫ হাজার ৪০০ টন এলপিজি রয়েছে। 

মধ্য প্রাচ্যের যুদ্ধের জেরে যেখানে গোটা বিশ্বই অনিশ্চয়তা-সঙ্কটের মাঝে রয়েছে, সেই সময়ে এই এলপিজি ভর্তি জাহাজ এসে ভারতকে অনেকটাই স্বস্তি দিয়েছে। কেন্দ্রের তরফেও এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে বলা হয়েছে যে এই জাহাজের আসা উল্লেখযোগ্য মাইলফলক। জাহাজের সকল কর্মীরা সুরক্ষিত রয়েছেন।

গত মার্চের শেষেই ভারত সরকার জানিয়েছিল যে ৭৬ দিনের এলপিজি সংগ্রহ রয়েছে। এর পরে একাধিক জাহাজ এসে পৌঁছেছে ভারতে। এর ফলে জ্বালানির সঙ্কট আরও কিছুটা কমছে। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারও এলপিজির বন্টন বাড়িয়েছে।

Follow Us