AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Israel-Pakistan Diplomatic Clash: যুদ্ধ থামাতে গিয়েছিল পাকিস্তান, বিদেশমন্ত্রীই পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাল ইজরায়েলের সঙ্গে!

Pakistan Foreign Minister Controversy: পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি কলকাতায় হামলা করার উড়ো হুমকিও দিয়েছিলেন। এবার ইজরায়েলের সঙ্গে বাঁধালেন বিরোধ। লেবাননে গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। এমনটাই অভিযোগ তোলেন তিনি।

Israel-Pakistan Diplomatic Clash: যুদ্ধ থামাতে গিয়েছিল পাকিস্তান, বিদেশমন্ত্রীই পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাল ইজরায়েলের সঙ্গে!
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 10, 2026 | 9:25 AM
Share

ইসলামাবাদ: পাকিস্তান আছে পাকিস্তানেই! যুদ্ধে মধ্যস্থতা করতে গিয়ে কূটনৈতিক লড়াই বাঁধিয়ে দিল পড়শি দেশ। আমেরিকা-ইরানের শান্তি আলোচনা (US-Iran Peace Talk) হওয়ার কথা পাকিস্তানে (Pakistan)। তার জন্য় দুইদিনের ‘লকডাউন’ও ঘোষণা করা হয়েছে ইসলামাবাদে। ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ। তবে সেই শান্তি চুক্তি হওয়ার আগেই ইজরায়েলের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif)। 

পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি কলকাতায় হামলা করার উড়ো হুমকিও দিয়েছিলেন। এবার ইজরায়েলের সঙ্গে বাঁধালেন বিরোধ। লেবাননে গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। এমনটাই অভিযোগ তোলেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “ইজরায়েল মানবতার জন্য অভিশাপ ও নৃশংস। নিরাপরাধ নাগরিকদের হত্যা করছে ইজরায়েল, প্রথমে গাজায়, তারপর ইরান এবং এখন লেবাননে। রক্তবন্যা বয়েই চলেছে।”

ইজরায়েলকে ক্য়ানসারের সঙ্গে তুলনা করে পাক বিদেশমন্ত্রী লেখেন, “আমি আশা ও প্রার্থনা করি যে যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য প্যালেস্তাইনি ভূমিতে এই ক্যানসারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে, তারা যেন নরকে জ্বলে।”

Israel Pakistan Post

খোয়াজা আসিফের পোস্ট।

ইজরায়েলের প্রধানমন্ত্রী অফিসের তরফে খোয়াজা আসিফের এই মন্তব্যকে ‘আপত্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে। সাফ বলা হয়েছে, ইজরায়েলের বিনাশ চাওয়া কোনওভাবে বরদাস্ত করা হবে না। বিশেষ করে সেই সরকারের কাছ থেকে, যারা শান্তি ফেরাতে মধ্যস্থতাকারী হিসাবে নিজেকে তুলে ধরছে।

ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডন সার-ও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। ইজরায়েলকে ‘ক্যানসার’ বলা এর ধ্বংস চাওয়ার সমান বলে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইজরায়েল নিজেদের সেই সমস্ত জঙ্গিদের থেকে রক্ষা করবে যারা আমাদের বিনাশ চায়।”

Follow Us