AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘৩.৭৯ লক্ষ চা বাগান শ্রমিকের সঙ্গে অন্যায় করেছে তৃণমূল’, লোকসভায় সরব নির্মলা

উঠে আসে কেন্দ্রীয় সর়কারের আরও এক প্রকল্প 'আয়ুষ্মান ভারত'-এর কথা। নির্মলা বলেন, আয়ুষ্মান ভারত যোজনাও বাস্তবায়িত হয়নি বাংলায়। তিনি আরও বলেন, 'বাংলার অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়েছে কমিউনিস্টরা। রাজনৈতিক উদ্দেশ্য থেকে গরিব মানুষকে আক্রমণ করছে তৃণমূল।'

'৩.৭৯ লক্ষ চা বাগান শ্রমিকের সঙ্গে অন্যায় করেছে তৃণমূল', লোকসভায় সরব নির্মলা
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 2:21 AM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় যোজনায় বারবার বাধা দিয়ে আসছে তৃণমূল সরকার। এমন অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অভিযোগে সুর চড়িয়েছেন। এবার রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে লোকসভায় এই ইস্যুতেই সরব হলেন নির্মলা সীতারামন।

প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে তৃণমূল। বুধবার লোকসভায় এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর কথায়, তৃণমূল ৩.৭৯ লক্ষ চা বাগান শ্রমিকের সঙ্গে অন্যায় করেছে। ভোটের মুখে আক্রমণ নির্মলার।

চা শ্রমিকদের সামাজিক পরিকাঠামোর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্প বাংলায় শুরু করা হয়নি। এমনকী কমিটি পর্যন্ত গঠন করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, শুধু পার্টির কর্মীরা সুবিধা পাবেন। চা শ্রমিকরা পার্টির কর্মী নন, তাই তাঁরা সুবিধা থেকে বঞ্চিত। উল্লেখ করেন, পিএম কিষাণ যোজনাও বাংলায় ২ বছরের জন্য বন্ধ করে রাখা হয়েছিল।

উঠে আসে কেন্দ্রীয় সর়কারের আরও এক প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর কথা। নির্মলা বলেন, আয়ুষ্মান ভারত যোজনাও বাস্তবায়িত হয়নি বাংলায়। তিনি আরও বলেন, ‘বাংলার অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়েছে কমিউনিস্টরা। রাজনৈতিক উদ্দেশ্য থেকে গরিব মানুষকে আক্রমণ করছে তৃণমূল।’

অর্থমন্ত্রী বলেন, “বাংলায় সিন্ডিকেট কাজ করছে, যারা মানুষকে সুবিধা পেতে দেয় না। এরা আমাদের লেকচার দিচ্ছে।”

কয়েকদিন আগে টিভি৯ নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সামিটে উপস্থিত হয়ে একই অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “টিভি ৯ বাংলায় যে দর্শক আছে তাঁরা জানেন বাংলায় আয়ুষ্মান প্রকল্পে বাধা দেওয়া হয়েছে, ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুত’ প্রকল্পে বাধা দেওয়া হয়েছে, ‘আবাস যোজনা প্রকল্পে’ বাধা দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের জন্য শুরু হওয়া একাধিক প্রকল্পের সুবিধা এই সরকার পেতে দেয় না। অর্থাৎ উন্নয়ন নয়, এই নির্মম সরকার শুধু মাত্র রাজনীতি করে যাচ্ছে।”

Follow Us
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল