AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: স্বেচ্ছায় ভারত ছাড়লে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, ঘোষণা শাহের

Amit Shah on illegal immigration Bengal: গুজরাটে তিনদিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে থেকেই তিনি দাবি করেন, বাংলার পরিস্থিতিটা বদলে গিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার বাংলাদেশী ফিরে যাচ্ছে। শাহ বলেন,"বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রতি শপথ নিয়েছেন আর পরিবর্তনের মধ্যে দিয়ে চোখে পড়ছে আগে প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার অনুপ্রবেশকারী প্রবেশ করত।

Amit Shah: স্বেচ্ছায় ভারত ছাড়লে, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয়, ঘোষণা শাহের
অমিত শাহImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2026 | 2:12 PM
Share

নয়া দিল্লি: বাংলায় শুরু হয়েছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। শাহের ৩ডি নির্দেশের পরই তৎপর বঙ্গ বিজেপি সরকার (West Bengal BJP Government)। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার (Holding Centre) তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহেই দেখা যাচ্ছে, সীমান্তে ভিড় করছে বহু বাংলাদেশী। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বসিরহাটের (Basirhat) হাকিমপুরের চেক পোস্টে ভিড় করেছেন অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। এবার সেইসব অনুপ্রবেশকারীদের জন্য বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বাংলায় অনুপ্রবেশ নিয়ে কী সিদ্ধান্ত শাহের?

গুজরাটে তিনদিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে থেকেই তিনি দাবি করেন, বাংলার পরিস্থিতিটা বদলে গিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যে। প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার বাংলাদেশী ফিরে যাচ্ছে। শাহ বলেন,”বাংলার মুখ্যমন্ত্রী সম্প্রতি শপথ নিয়েছেন আর পরিবর্তনের মধ্যে দিয়ে চোখে পড়ছে আগে প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার অনুপ্রবেশকারী প্রবেশ করত। এখন প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষ ফিরে যেতে শুরু করেছে।” এই প্রসঙ্গ টেনেই তিনি জানান, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীরা স্বেচ্ছায় দেশ ছাড়লে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পশ্চিমবঙ্গ সরকার।

অবৈধ বাংলাদেশীদের কী নির্দেশ?

অমিত শাহ আরও জানিয়েছেন, স্বেচ্ছায় ভারত ছেড়ে চলে গেলে পশ্চিমবঙ্গ সরকার কোনও কেস ফাইল করবে না। এমনকী, বিনা বাধায় সীমান্ত অতিক্রম করতে সব রকম সাহায্য করবে বাংলার নতুন বিজেপি সরকার। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে অমিত শাহের অভিযোগ, পশ্চিমবঙ্গে নির্বিচারে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে আগের সরকার। তিনি আরও বলেন,”পশ্চিমবঙ্গ নির্বাচনে রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছেন তাঁরা এসআইআর-এর পাশে আছেন। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে দেশে অনুপ্রবেশ বরদাস্ত করা উচিত নয়।”

শাহ আরও বলেন,”নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এটা প্রতিষ্ঠা করেছে, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধুমাত্র দেশের নাগরিকদের হাতেই থাকতে হবে, দেশে অনুপ্রবেশকারী বহিরাগতদের হাতে নয়।”

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ