AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GI Tag: পুষ্টি-স্বাদে অনন্য, GI ট্যাগ পেল লাল পিপড়ের চাটনি, একবার চেখে দেখবেন নাকি?

Red Ant Chutney: সম্প্রতিই অযোধ্যার হনুমানগঢ়হীর লাড্ডু পেয়েছিল জিআই ট্যাগ। এবার দেশের আরও একটি খাবার জিআই ট্যাগ পেল। তবে এই খাবার আর বাকি পাঁচটা খাবারের থেকে একটু ভিন্ন স্বাদের। জিআই ট্য়াগ পেল লাল পিপড়ের চাটনি (Red Ant Chutney)।

GI Tag: পুষ্টি-স্বাদে অনন্য, GI ট্যাগ পেল লাল পিপড়ের চাটনি, একবার চেখে দেখবেন নাকি?
লাল পিপড়ের চাটনি।Image Credit: Facebook
| Updated on: Jan 12, 2024 | 10:49 AM
Share

ভুবনেশ্বর: বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে লক্ষাধিক ধরনের খাবার। নানা দেশের খাবার বিভিন্ন ধরনের। এমনকী, দেশের অন্দরেও এলাকা বা অঞ্চল ভিত্তিক বদলে যায় খাবারের ধরন ও স্বাদ। সম্প্রতিই অযোধ্যার হনুমানগঢ়হীর লাড্ডু পেয়েছিল জিআই ট্যাগ। এবার দেশের আরও একটি খাবার জিআই ট্যাগ পেল। তবে এই খাবার আর বাকি পাঁচটা খাবারের থেকে একটু ভিন্ন স্বাদের। জিআই ট্য়াগ পেল লাল পিপড়ের চাটনি (Red Ant Chutney)। ওড়িশার ময়ূরভঞ্জ (Mayurbhanj) জেলার আদিবাসীরা এই চাটনি খান। কেমন খেতে এই চাটনি? কীভাবেই বা তৈরি হয় জানেন?

বহু দশক ধরেই ওড়িশার ময়ূরভঞ্জের আদিবাসীরা লাল পিপড়ে খান। প্রত্যন্ত জায়গা হওয়ায় ও আর্থিক সঙ্গতি না থাকার কারণে তাদের পুষ্টির অন্যতম উৎস হল এই পিপড়ে। আর পিপড়ের দিয়ে তৈরি অন্যতম জনপ্রিয় পদ হল লাল পিপড়ের চাটনি। গত ৪ জানুয়ারি ‘সিমলিপাল কাই চাটনি’-কে সরকারের তরফে জিওগ্রাফিকাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হয়। এই জিআই ট্যাগ দেওয়া হয় কোনও জায়গার বিশেষত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য।

জানা গিয়েছে, ২০২০ সালেই ময়ূরভঞ্জ কাই সোশ্যাইটি লিমিটেডের তরফে লাল পিপড়ের চাটনি বা সিমলিপাল কাই চাটনিকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করা হয়।

কীভাবে তৈরি হয় লাল পিপড়ের চাটনি?

ওড়িশার ময়ূরভঞ্জের জঙ্গল জুড়ে পাওয়া যায় লাল পিপড়ে। গাছ থেকে ঝরে পড়া পাতা দিয়েই বাসা তৈরি করে এই পিপড়েরা। স্থানীয় ভাষায় এই পিপড়েকে ‘কাই পিমপুডি’ বলা হয়।  লাল পিপড়েকে ধরে তার সঙ্গে নানান মশলা মিশিয়ে বেটে চাটনি হিসাবে খান আদিবাসীরা। এই পিপড়ে অত্যন্ত পুষ্টিকর বলে মনে করা হয়। এতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি-১২, আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সোডিয়াম ও কপার রয়েছে। এর মধ্যে ক্ষতস্থান পূরণ করারও গুণ রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?