AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi : ‘অষ্টম শ্রেণির ছাত্রদের এগুলো আমরা কেন পড়াচ্ছি?’ NCERT-র বই নিয়ে অসন্তোষ প্রকাশ মোদীর

PM Modi : সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছে, মোদী তীব্র ভর্ৎসনা করে বলেন, "বিচারবিভাগীয় দুর্নীতি নিয়ে আমরা অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কী পড়াচ্ছি? কারা এগুলো দেখাশোনা করছে? কারা সিলেবাস তৈরি করছে?" যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের জবাবদিহি করতে হবে, ইজ়রায়েল থেকে এমনই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi : 'অষ্টম শ্রেণির ছাত্রদের এগুলো আমরা কেন পড়াচ্ছি?' NCERT-র বই নিয়ে অসন্তোষ প্রকাশ মোদীর
নরেন্দ্র মোদীImage Credit: x
| Updated on: Feb 26, 2026 | 7:36 PM
Share

নয়া দিল্লি : এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজ বিজ্ঞান বইতে একটি বিশেষ চ্যাপ্টারকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই বইটিকে পুরোপুরি নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। এবার এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। ইজ়রায়েল থেকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইজ়রায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি গোটা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছে, মোদী তীব্র ভর্ৎসনা করে বলেন, “বিচারবিভাগীয় দুর্নীতি নিয়ে আমরা অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কী পড়াচ্ছি? কারা এগুলো দেখাশোনা করছে? কারা সিলেবাস তৈরি করছে?” যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের জবাবদিহি করতে হবে, ইজ়রায়েল থেকে এমনই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন,”আমরা বিচার বিভাগকে সম্মান করি… সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের প্রতি অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না। আমরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি… আমরা বিচার বিভাগের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেনে চলব। যা ঘটেছে তাতে আমি গভীরভাবে দুঃখিত এবং আমার দুঃখপ্রকাশ করছি।”

প্রসঙ্গত, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, অষ্টম শ্রেণির বইটিকে নিষিদ্ধ করতে হবে। দেশ-বিদেশের প্রতিটি প্ল্যাটফর্ম অর্থাৎ তা অনলাইন হোক বা অফলাইন…সব জায়গা থেকে নিষিদ্ধ করতে হবে বইকে। এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, “কারা এই সিলেবাস তৈরি করেছে ? দায়ী কে তা খুঁজে বের করা আমার কর্তব্য। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আমরা এই মামলা এখনই বন্ধ করছি না।” পাঠ্য পুস্তকে এই ধরনের বিষয়বস্তু বিচার বিভাগ সম্পর্কে জনসাধারণের ধারণার উপর প্রভাব নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিন বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ, এটি বিচার বিভাগকে অপমানিত করার এবং প্রাতিষ্ঠানিক কর্তৃত্বকে দুর্বল করার লক্ষ্যে একটি ‘গভীর, সুপরিকল্পিত ষড়যন্ত্র’। বিচারপতির বেঞ্চ বলেন, “যদি এটা নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে জনসাধারণের ধারণা এবং তরুণদের মনে বিচারব্যবস্থার পবিত্রতা ক্ষুণ্ণ হবে।” যে এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। দায়ী কে, তা খুঁজে বের করার জন্য গভীর তদন্তের প্রয়োজন, এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট।