PM Modi: বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী! নারী দিবসে নারীদের হাতেই দেবেন বিরাট দায়িত্ব
PM Narendra Modi: প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি 'নমো' অ্যাপের ওপেন ফোরামে বিভিন্ন মহিলারা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। যা ইতিমধ্যেই তাঁর (প্রধানমন্ত্রীর) নজরে এসেছে।

দিল্লি: খোদ দেশের প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ‘দখল’ নেবেন ভারতীয় নারীরা! ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে এক অন্য নজির তৈরি হতে চলেছে। যেদিন প্রথমবার নরেন্দ্র মোদীর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি নিয়ন্ত্রণ করবেন মহিলাদের একটি বিশেষ টিম। ‘এক্স হ্যান্ডেলে’ এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নিজেই।
I’ve been seeing very inspiring life journeys being shared on the NaMo App Open Forum, from which a few women will be selected for a social media takeover of my digital social media accounts on 8th March, which is Women’s Day. I urge more such life journeys to be shared.…
— Narendra Modi (@narendramodi) March 3, 2025
প্রধানমন্ত্রী জানিয়েছেন, সম্প্রতি ‘নমো’ অ্যাপের ওপেন ফোরামে বিভিন্ন মহিলারা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। যা ইতিমধ্যেই তাঁর (প্রধানমন্ত্রীর) নজরে এসেছে। বলাই বাহুল্য, অভিজ্ঞতার লেখাগুলি পড়ে অভিভূত তিনি। শুধু তাই নয়, একাধিক ঘটনাবলী তাঁকে অনুপ্রাণিত করেছে। যেহেতু সামনেই নারী দিবস, সেই কারণে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন ওপেন ফোরামে নিজেদের জীবনের নানান ঘটনার ঘনঘটা তুলে ধরা মহিলাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করতে চলেছেন তিনি। যাঁদের উপরেই তিনি নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দিতে চান।
নারী দিবসের দিন, আনুষ্ঠানিকভাবে নির্বাচিত এমন কিছু মহিলার হাতেই তিনি অ্যাকাউন্টগুলির ‘চাবি’ খুলে দিতে চলেছেন। পাশাপাশি ওই পোস্টে তিনি, মহিলাদের আরও বেশি করে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার জন্যও আবেদন করেছেন। বলাইবাহুল্য, নারী দিবসে দেশের প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ মহিলাদের হাতে তুলে দেওয়ার ঘটনা এযাবতকালে বিরল। ফলে প্রধানমন্ত্রীর এক্স পোস্টের পর থেকেই সেটি রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

