AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu on CPM: ‘ওঁর পদ্ধতির প্রক্রিয়াতে অনেক ত্রুটি ছিল’, বুদ্ধবাবুর আমলে শিল্পনীতি নিয়ে মন্তব্য শুভেন্দুর

Suvendu Adhikari: বৃহস্পতিবার শিল্পনীতি ঘোষণা করেছে শুভেন্দুর সরকার। তাতে সবচেয়ে বড় সমস্যা জমি অধিগ্রহণ। নতুন সরকার যখন সিঙ্গুরে শিল্প আনতে উদ্যোগী, তখন খুব স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠে জমি অধিগ্রহণ নীতি।

Suvendu on CPM: 'ওঁর পদ্ধতির প্রক্রিয়াতে অনেক ত্রুটি ছিল', বুদ্ধবাবুর আমলে শিল্পনীতি নিয়ে মন্তব্য শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2026 | 10:06 PM
Share

কলকাতা: আপাতত বাম আমলের শিল্পনীতি নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। শিল্প শুধু বিজেপিই সঠিক পথে আনছে, ৩৪ বছরের বাম আমল আর ১৫ বছরের তৃণমূল আমলে এ রাজ্যে শিল্প আসেনি তা একবার নয়, বারেবারে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নাম উঠে এসেছে প্রাক্তন প্রয়াত দুই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যেরও। এই নিয়ে আবার মুখ খুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman basu)। তাঁর বক্তব্য, প্রবলেম হয়ে থাকে, জ্যোতি বসু আমলেই হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মত ভিন্ন। তিনি বলেছেন, জ্যোতিবাবু বা বুদ্ধবাবু বলে না, বাম আমলের জমি নীতিতে সমস্যা ছিল।

শুভেন্দু অধিকারী কী কী বলেছেন?

মুখ্যমন্ত্রী বলেন, “আমি প্রয়াত মানুষজনদের নিয়ে বলব না। তবে এটা বলব, সিপিএম-এর নীতির জন্য পশ্চিমবঙ্গের শিল্প গিয়েছে। প্রয়াত বুদ্ধবাবুর বিষয় নয়। আমার সঙ্গে বুদ্ধবাবুর কথা হত। ভালো সম্পর্ক ছিল।” তিনি আরও বলেন, “আমি ওঁর আমলেই প্রথম বিধায়ক হয়েছিলাম। ওঁর ব্যক্তিগত সদিচ্ছা ছিল। ওঁর পদ্ধতির প্রক্রিয়াতে অনেক ত্রুটি ছিল। উনি যা বলতেন আলিমুদ্দিন স্ট্রিটে এসে হারিয়ে যেত।”

বৃহস্পতিবার শিল্পনীতি ঘোষণা করেছে শুভেন্দুর সরকার। তাতে সবচেয়ে বড় সমস্যা জমি অধিগ্রহণ। নতুন সরকার যখন সিঙ্গুরে শিল্প আনতে উদ্যোগী, তখন খুব স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠে জমি অধিগ্রহণ নীতি। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বাম আমলের শিল্পনীতি নিয়ে মন্তব্য করেন বিমান বসু। বলেন, “জ্যোতি বসুর নেতৃত্বেই বামফ্রন্ট সরকারের শিল্পনীতি গ্রহণ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। সেই শিল্পনীতি নিয়ে যদি কোনও প্রবলেম হয়ে থাকে, জ্যোতি বসুরই হয়েছে।” এই প্রসঙ্গেই মন্তব্য করেছেন শুভেন্দু।

Follow Us