AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘কংগ্রেসের শাহী পরিবারই কংগ্রেসকে ভোট দেবে না’, বড় খবর জানিয়ে দিলেন মোদী

Narendra Modi: প্রধানমন্ত্রী মোদী বললেন, 'কংগ্রেসের মধ্য স্বার্থপরতা ও সুবিধাবাদী মনোভাব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কংগ্রেসের শাহী পরিবারও কংগ্রেসকে ভোট দেবে না।' স্বাধীনতার পর দেশে এত নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু এমন ঘটনা দেশে এই প্রথমবার হবে বলেই জানালেন মোদী।

Narendra Modi: 'কংগ্রেসের শাহী পরিবারই কংগ্রেসকে ভোট দেবে না', বড় খবর জানিয়ে দিলেন মোদী
নরেন্দ্র মোদীImage Credit: Twitter
| Updated on: Apr 21, 2024 | 8:31 PM
Share

রাজস্থান: লোকসভা ভোটের প্রচারে রাজস্থানের এক সভা থেকে কংগ্রেসকে তুমুল সমালোচনায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বললেন, “স্বাধীনতার ইতিহাসে এই প্রথমবার দিল্লিতে কংগ্রেসের ‘শাহী পরিবারই’ কংগ্রেসকে ভোট দেবে না।” রবিবার রাজস্থানের বাঁসওয়ারায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়ই রবিবাসরীয় প্রচার পর্বে কার্যত কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদী। আরও একবার কংগ্রেসের ‘স্বার্থপর ও সুবিধাবাদী মনোভাবের’ কথা তুলে ধরলেন তিনি। বললেন, ‘কংগ্রেসের মধ্য স্বার্থপরতা ও সুবিধাবাদী মনোভাব এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কংগ্রেসের শাহী পরিবারও কংগ্রেসকে ভোট দেবে না।’ স্বাধীনতার পর দেশে এত নির্বাচন হয়ে গিয়েছে। কিন্তু এমন ঘটনা দেশে এই প্রথমবার হবে বলেই জানালেন মোদী।

লোকসভা ভোটের প্রচার পর্বে প্রধানমন্ত্রী মোদী আরও একবার বুঝিয়ে দিতে চাইলেন, যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমেছে। কংগ্রেসের হালচালের কথা বোঝাতে গিয়ে মোদী বললেন, “কংগ্রেসের শাহী পরিবারই যদি কংগ্রেসকে ভোট না দেয়, তাহলে সেই দলের আপনার কাছে ভোট চাওয়ার কী অধিকার রয়েছে?’ সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আরও সংযোজন, ‘যেখানে এই শাহী পরিবারের সদস্যরা থাকেন, সেখানে এবার কংগ্রেস ভোটেই লড়ছে না। দেশে প্রথমবার এমন হতে চলেছে। কংগ্রেসের এমন দুর্দশা যে তাদের শাহী পরিবারের সদস্যরাই কংগ্রেসকে ভোট দিতে পারবেন না।’

কংগ্রেসের এই পরিস্থিতির কথা তুলে ধরে দেশে কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেসের ‘দুর্দশার’ কথা বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যেখানে কংগ্রেসের শাহী পরিবার রয়েছে, কংগ্রেস সেখান থেকেই ভোটে লড়ছে না। এর থেকেই বোঝা যাচ্ছে কংগ্রেসের কী ভয়াবহ অবস্থা।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো