Andhra Pradesh Accident : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরির সংঘর্ষে ঝলসে মৃত্যু ১২ জনের
Bus-Truck Collided : ভোরবেলা। ঘড়িতে তখন ৬টা বাজে। জানা গিয়েছে, বাসটি নির্মল থেকে নেলোরে যাচ্ছিল। ঠিক সেইসময় অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। তারপরই বাসটিতে আগুন ধরে যায়। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।পরে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১২-তে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গিয়েছে।

মার্কাপুরম : অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হল ১২ জনের। জানা গিয়েছে, আজ ভোরবেলা একটি লরির সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই গোটা বাস দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। পুলিশ জানিয়েছে, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০জন। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। কীভাবে ঘটল এই ঘটনা, সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
ভোরবেলা। ঘড়িতে তখন ৬টা বাজে। জানা গিয়েছে, বাসটি নির্মল থেকে নেলোরে যাচ্ছিল। ঠিক সেইসময় অপর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। তারপরই বাসটিতে আগুন ধরে যায়। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু জানান, প্রায় ৮ জন যাত্রী জীবন্ত পুড়ে মারা গিয়েছেন। পরে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১২-তে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গোটা পরিস্থিতি পর্যালোচনা করছেন। তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসাব্যবস্থায় যাতে কোনও ঘাটতি না হয়, সেই বিষয়েও কথা বলেছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের পর রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন,” লরি ও বেসরকারি বাসের মধ্যে সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান, লরির গতিবেগ বেশি থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
