AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sikkim Disaster News: সিকিমে বিরাট বিপর্যয়, ঝুলছে ব্রিজ, বিচ্ছিন্ন হয়ে গেল লাচেন! আটকে ১০০০-রও বেশি বাঙালি পর্যটক, কী হবে এদের?

Sikkim Landslide Tourists Stranded: প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকেই উদ্ধারকাজ চালু করা হচ্ছে। আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে উদ্ধারকাজ চালাবে। পর্যটকরা যেন আতঙ্কিত না হন। দ্রুত তাদের উদ্ধার করা হবে।

Sikkim Disaster News: সিকিমে বিরাট বিপর্যয়, ঝুলছে ব্রিজ, বিচ্ছিন্ন হয়ে গেল লাচেন! আটকে ১০০০-রও বেশি বাঙালি পর্যটক, কী হবে এদের?
ভূমিধসে ভাঙল সিকিমের রাস্তা।Image Credit: X
| Updated on: Apr 06, 2026 | 9:01 AM
Share

গ্যাংটক: গরম পড়তে না পড়তেই পাহাড়ে ভিড় পর্যটকদের। আর সেই সময়ই নামল বিপর্যয়। লাগাতার বৃষ্টিতে নামল ভয়ঙ্কর ভূমিধস(Landslide), ভেঙে গেল সিকিমের গুরুত্বপূর্ণ রাস্তা। ঝুলছে সদ্য তৈরি হওয়া সেতুর একাংশ। এর জেরে আটকে প্রায় এক হাজারের কাছাকাছি বাঙালি পর্যটক। তারা রাতভর রাস্তাতেই অপেক্ষা করলেন উদ্ধার হওয়ার। আজ, সোমবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হবে।

জানা গিয়েছে, একটানা বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে। তার জেরেই নেমেছে ভয়ঙ্কর ভূমিধস। সিকিমের মাঙ্গান জেলার লাচেনে রাস্তা বন্ধ। সেখানে একাধিক জায়গায় ধস নেমেছে। লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। তারুম চু ব্রিজের কাছে বিরাট ভাঙন ধরেছে। এর জেরে ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় ১০০০-রও বেশি বাঙালি পর্যটক। রাস্তাতেই কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়েছে। লাচেনে থাকা পর্যটকদের সঙ্গে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ সকাল থেকেই উদ্ধারকাজ চালু করা হচ্ছে। আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন, ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন মিলে যৌথভাবে উদ্ধারকাজ চালাবে। পর্যটকরা যেন আতঙ্কিত না হন। দ্রুত তাদের উদ্ধার করা হবে। যে যেখানে আছেন, সেখানেই যেন থাকেন। ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিকিমে। ১১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তাই আবহাওয়া খারাপ হলে আরও বিপদ বাড়তে পারে।

প্রশাসন সূত্রে খবর, লাচেন-ডংকিয়া লা-লাচুং হয়ে গ্যাংটকের দিক দিয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে আনার পরিকল্পনা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে। সরানো হচ্ছে বরফ। চুংথাং–লাচেন সড়ক বন্ধ করে লাচেনগামী পর্যটকদের দোনকিয়ালা–লাচুং পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পর্যটকদের সাহায্যের জন্য দুুটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এগুলি হল -9907956705 ও 03592281007।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে