AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIR Against Female BLO: মহিলা বিএলও-র বিরুদ্ধে এফআইআর পুলিশের, কেন?

SIR in Bengal: গত বছরের নভেম্বরের শুরুতে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন পর থেকে বিএলও-দের একাংশ সরব হন। বিএলও-দের উপর অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

FIR Against Female BLO: মহিলা বিএলও-র বিরুদ্ধে এফআইআর পুলিশের, কেন?
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 06, 2026 | 8:29 AM
Share

কলকাতা: সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির এক মহিলা সদস্যের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল পুলিশ। তনুশ্রী মোদক ভট্টাচার্য নামে ওই মহিলা বিএলও-কে নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হতে বলা হয়েছে তাঁকে। নির্বাচন কমিশনের নির্দেশেই পুলিশ এই এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে।

কী কী নির্দেশ মেনে চলতে হবে, ওই মহিলা বিএলও-কে পাঠানো নোটিসে তা বলা হয়েছে। নোটিসে বলা হয়েছে,পুলিশকে তদন্তে সবরকম সাহায্য করতে হবে। ভবিষ্যতে এইরকম অভিযোগযোগ্য কাজে জড়াবেন না। ঘটনার সঙ্গে জড়িত কোনও প্রমাণ নষ্ট করতে পারবেন না। তদন্তের প্রয়োজনে সবরকম প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তদন্তের কাজে বাধা সৃষ্টি করা যাবে না। এই সব নির্দেশ অমান্য করলে গ্রেফতার করা হতে পারে বলে নোটিসে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরের শুরুতে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন পর থেকে বিএলও-দের একাংশ সরব হন। বিএলও-দের উপর অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কাজের চাপে একাধিক বিএলও আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ করেন তাঁরা। এবার সিইও দফতরের সামনে জমায়েতের জন্য এই প্রথম মহিলা বিএলও-র বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

এদিকে, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের বাইরে বিএলও অধিকার রক্ষা কমিটির অবস্থান কর্মসূচির মধ্যে সিইও দফতরে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে দেখে স্লোগান দেওয়া হয়। এরপর বিজেপি সমর্থকরা সিইও দফতরের বাইরে জড়ো হয়েছিলেন। সিইও দফতরের সামনে অশান্তি সৃষ্টি হয়। ওই ঘটনায় তনুশ্রী মোদক ভট্টাচার্য বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এবার সিইও দফতরের সামনে জমায়েতের ঘটনায় কমিশনের নির্দেশে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করল পুলিশ।

Follow Us
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরলেন সিইও মনোজ আগারওয়াল, কিন্তু কেন?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে