AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy: পদবির বানানকে হাতিয়ার করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত? সুপ্রিম কোর্টে খোলসা করলেন রাজ্যের আইনজীবী

Sumit Roy Surname Spelling Row: শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ব্যাঙ্কের রেকর্ডে কোনও জায়গায় লেখা সুমিত RAY। কোথাও লেখা সুমিত ROY। সলিসিটর জেনারেল নিজের সওয়ালে অভিযোগ করেন, পদবির এই বানান দেখিয়ে দুই ব্যক্তি এক নয় বলে অজুহাত দেখিয়ে জেরায় প্রশ্ন এড়াচ্ছেন সুমিত।

Sumit Roy: পদবির বানানকে হাতিয়ার করছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত? সুপ্রিম কোর্টে খোলসা করলেন রাজ্যের আইনজীবী
সুপ্রিম কোর্টে সুমিত রায়ের বিরুদ্ধে কী অভিযোগ উঠল?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 2:19 PM
Share

নয়াদিল্লি: তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। বাংলায় পালাবদলের পর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সিআইডি তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছে। সেই জিজ্ঞাসাবাদে প্রশ্ন এড়াতে নিজের পদবির বানানকে কি অজুহাত হিসেবে খাড়া করছেন সুমিত রায়? বুধবার সুপ্রিম কোর্টে সেই প্রশ্নই উঠল। রাজ্য সরকারের হয়ে সওয়াল করতে গিয়ে সুমিতের বিরুদ্ধে পদবির বানানকে অজুহাত করে প্রশ্ন এড়ানোর অভিযোগ করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

এদিন শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ব্যাঙ্কের রেকর্ডে কোনও জায়গায় লেখা সুমিত RAY। কোথাও লেখা সুমিত ROY। সলিসিটর জেনারেল নিজের সওয়ালে অভিযোগ করেন, পদবির এই বানান দেখিয়ে দুই ব্যক্তি এক নয় বলে অজুহাত দেখিয়ে জেরায় প্রশ্ন এড়াচ্ছেন সুমিত। সেজন্যই সুমিত রায়কে হেফাজতে নিয়ে পুলিশ জেরা করতে চায় বলে প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন তুষার মেহতা।

তুষার মেহতা আরও বলেন, ব্যাঙ্ক থেকে প্যান কার্ড নম্বর দেখে জানা গিয়েছে, ROY এবং RAY একই ব্যক্তি। এমনকী জিজ্ঞাসাবাদে যে বিষয় নিয়ে অভিযোগ, তা নিয়ে প্রশ্ন করা হয়নি বলে গত শুনানির দিন সুমিত রায়ের আইনজীবী যে অভিযোগ করেছিলেন, এদিন জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট জমা দিয়ে তার বিরোধিতা করলেন তুষার মেহেতা। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিংও জমা দিতে পারেন বলে জানালেন তিনি।

তুষার মেহেতার প্যান কার্ড সংক্রান্ত সওয়ালের ভিত্তিতে পাল্টা সওয়াল করার জন্য একদিনের সময় চাইলেন সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি বলেন, যে টাকা সুমিত অ্যাকাউন্টে জমা দিয়েছে, তা দলের সদস্যদের মেম্বারশিপের টাকা। সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে। আগামিকাল মামলার ফের শুনানি হবে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ