AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalighat TMC MLA: মমতাদের কাছে ৩২ বিধায়কের সই, নথি জমা দিয়ে বড় দাবি কল্যাণের, সংখ্যা কমছে ঋতদের

Trinamool Congress: রবিবার নির্বাচন কমিশনে মমতা-শিবিরের ট্রাক প্রবেশ করতে দেখা যায়। কল্যাণ জানিয়েছেন, ৩ টি ট্রাক যাচ্ছে কমিশনে। তাতে কী কী নথি দেওয়া হয়েছে, সে কথা স্পষ্টভাবে জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দাবি করেছেন, ৩২ জন বিধায়কের সই রয়েছে তাঁদের কাছে।

Kalighat TMC MLA: মমতাদের কাছে ৩২ বিধায়কের সই, নথি জমা দিয়ে বড় দাবি কল্যাণের, সংখ্যা কমছে ঋতদের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 15, 2026 | 3:38 PM
Share

কলকাতা: ঋতব্রতদের টক্কর দিতে তিন ট্রাক ভর্তি নথি নির্বাচন কমিশনে জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কমিশনে হবে নাম-প্রতীকের লড়াই। কিন্তু নথি জমা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তাতে মিলছে অন্য এক সমীকরণের ইঙ্গিত। ঋত-শিবির থেকে কি বিধায়করা সরে যাচ্ছেন মমতার দিকে?

কী কী নথি জমা দিয়েছেন কল্যাণ?

রবিবার নির্বাচন কমিশনে মমতা-শিবিরের ট্রাক প্রবেশ করতে দেখা যায়। কল্যাণ জানিয়েছেন, ৩ টি ট্রাক যাচ্ছে কমিশনে। তাতে কী কী নথি দেওয়া হয়েছে, সে কথা স্পষ্টভাবে জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Follow Us