AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেল না কেউ! ইউসুফের ইফতার পার্টি থেকেই বিরোধী ঐক্যের বার্তা তৃণমূলের?

Trinamool Congress: এদিনের ইফতার পার্টিতে বসল চাঁদের হাট। অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আর এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বাসভবনে ইফতারের আয়োজন করেছিলেন ইউসুফ।

Trinamool Congress: অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেল না কেউ! ইউসুফের ইফতার পার্টি থেকেই বিরোধী ঐক্যের বার্তা তৃণমূলের?
ইউসুফের পার্টিতে চাঁদের হাট Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2025 | 10:25 PM
Share

নয়া দিল্লি: বছর ঘুরলেই বিধানসভা ভোট। ভোটের আবহে তাতছে বঙ্গের মাটি। ২১৪-র টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতে আবার ১৮০-র টার্গেটের কথা শোনা যেতেই তা নিয়ে বঙ্গ রাজনীতির আনাচে-কানাচে জল্পনার অন্ত নেই! এদিকে কিছুদিন আগেই তৃণমূলের হয়ে বাংলার বুকেই ব্যাট ধরেছিলেন বিশ্বকাপ জয়ী তারকা ইউসূফ পাঠান। বাংলা থেকেই সাংসদ হয়ে পা রেখেছেন সংসদে। সেই ইউসুফের ইফতার পার্টিকে সামনে রেখে দিল্লিতে বিরোধী ঐক্যের আবহ আরও একবার তুলে ধরার চেষ্টা করল তৃণমূল কংগ্রেস। আসর বসল আবার ইউসুফের সুপার সিনিয়রের বাসভবনে। 

এদিনের ইফতার পার্টিতে বসল চাঁদের হাট। অখিলেশ যাদব থেকে লালু প্রসাদের মেয়ে, বাদ গেলেন না কেউই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আর এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের বাসভবনে ইফতারের আয়োজন করেছিলেন ইউসুফ। সেই ইফতারে যোগ দিলেন ইন্ডিয়া জোট শরিক সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদবের কন্যা আরজেডির মিসা ভারতী থেকে শুরু করে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরি, ইমরান প্রতাপ গড়িও। 

ছিলেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, বিজেডি-সহ বিরোধী শিবিরের একাধিক সাংসদ, নেতা। ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র থেকে সৌগত রায়দের। মৈথিলী ব্রাহ্মণ কীর্তির আঙিনায় বসেই এদিন রোজা ভাঙেন ইউসুফ-সহ বাকি সকলে। সন্ধ‍্যার নামাজও হয় ওই উঠোনেই। উৎসবের আবহে এই ইফতার পার্টি নিয়ে এখন জোর চর্চা দিল্লি থেকে বঙ্গ রাজনীতির আঙিনায়। 

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা