AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uber Ride: চন্দ্রযানে চড়াও হয়তো এর থেকে সস্তা! ৬২ টাকায় উবার অটো বুক করে বিল এল ৭,৬৬,৮৩,৭৬২ টাকার

Uber Ride: দীপক ও তাঁর বন্ধু আশীষ মিশ্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে তাদের উবারের পাঠানো বিল নিয়ে আলোচনা করতে দেখা যায়। ভিডিয়োয় আশীষ দীপককে বলেন, কত টাকা বিল এসেছে, তা দেখাতে। দীপক তাঁর মোবাইল খুলে দেখান, ৭ কোটি ৬৬ লক্ষ ৮৩ হাজার ৭৬২ টাকা বিল পাঠানো হয়েছে।

Uber Ride: চন্দ্রযানে চড়াও হয়তো এর থেকে সস্তা! ৬২ টাকায় উবার অটো বুক করে বিল এল ৭,৬৬,৮৩,৭৬২  টাকার
৬২ টাকার অটো বুক করে এল ৭ কোটি ৬৬ লাখের বিল।Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 31, 2024 | 1:54 PM
Share

নয়ডা: রোজই যাতায়াত করেন অটোয়। কত ভাড়া লাগে, তাও জানা। কিন্তু ৬২ টাকার অটো বুক করে এক যুবকের কাছে যা বিল এল, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। দেখলেন, ৬২ টাকার বদলে বিল এসেছে ৭.৬৬ কোটি টাকার! অটো থেকে নামার আগেই অ্যাকাউন্টে এই বিল দেখে যাত্রীর মনে একটাই প্রতিক্রিয়া, “চন্দ্রযানে চেপে এলেও হয়তো এর থেকে কম খরচ পড়তো!”

এমনই অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছে  দীপক তেঙ্গুরিয়া নামক এক যুবকের সঙ্গে। নয়ডার বাসিন্দা ওই যুবক অফিসে যাওয়ার জন্য উবার অ্যাপ থেকে অটো বুক করেছিলেন, ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর পর তিনি যখন পেমেন্ট করতে গেলেন, দেখলেন ৬২ টাকা নয়, অ্যাপে দেখাচ্ছে তাঁর ভাড়া বাবদ বকেয়া ৭.৬৬ কোটি টাকা!

ট্রিপ যেখানে শেষ হয়নি, তার আগেই কোটি টাকার বিল পেয়ে হকচকিয়ে যান যুবক। উবারের এই কীর্তি তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেন। পোস্টটি ভাইরাল হওয়ার পরই উবার কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

দীপক ও তাঁর বন্ধু আশীষ মিশ্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে তাদের উবারের পাঠানো বিল নিয়ে আলোচনা করতে দেখা যায়। ভিডিয়োয় আশীষ দীপককে বলেন, কত টাকা বিল এসেছে, তা দেখাতে। দীপক তাঁর মোবাইল খুলে দেখান, ৭ কোটি ৬৬ লক্ষ ৮৩ হাজার ৭৬২ টাকা বিল পাঠানো হয়েছে। এর মধ্যে ওয়েটিং চার্জ বাবদ ৫ কোটি ৯৯ লক্ষ ৯ হাজার ১৮৯ টাকা এবং প্রোমোশন কস্ট বাবদ ৭৫ টাকা নেওয়া হয়েছে। এদিকে, মজার বিষয় হল উবারের যে অটো চালক এসেছিলেন, তা ১ মিনিটও অপেক্ষা করতে হয়নি।

দীপক নামের ওই যুবক, যাকে কোটি টাকার বিল পাঠিয়েছে উবার, তিনি বলেন, জীবনে কখনও একসঙ্গে এতগুলি শূন্য একসঙ্গে গোনেননি। তাঁর বক্তব্যের সূত্র ধরেই আশীষ মিশ্র নামক তাঁর বন্ধু বলেন, “তুমি চন্দ্রযান বুক করলেও হয়তো এত টাকা খরচ হত না।”

আশীষ মজা করেই লেখেন, “আজ সকালে উবার ইন্ডিয়া দীপককে এত বড়লোক করে দিল যে ওঁ উবারের ফ্রাঞ্চাইজি নেওয়ার কথা ভাবছে। এটা ভাল বিষয় যে ট্রিপ এখনও ক্যানসেল হয়নি। ৬২ টাকার অটো বুক করে নিমেষে কোটিপতি দেনাগ্রস্ত হয়ে গেল।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন